
জাপানের বিপক্ষে শেষ মুহূর্তের নাটকীয় জয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করার পর এবার পরবর্তী প্রতিপক্ষের অপেক্ষায় রয়েছে ব্রাজিল। রোববার নিউজার্সিতে বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে সেলেসাওরা।
ব্রাজিলের সেই ম্যাচের প্রতিপক্ষ নির্ধারিত হবে মঙ্গলবার ভোরে টেক্সাসের ডালাস স্টেডিয়ামে হতে যাওয়া নরওয়ে ও আইভরি কোস্টের ম্যাচের মাধ্যমে। এই দুই দলের মধ্যে যারা জয়ী হবে, তারাই খেলবে ব্রাজিলের বিপক্ষে। আইভরি কোস্টের বিপক্ষে ২০১০ বিশ্বকাপে জিতলেও নরওয়ের কাছে ১৯৯৮ বিশ্বকাপে হারে ব্রাজিল। এমনকি নরওয়েকে কখনো হারাতেও পারেনি ৪ ম্যাচ খেলে।
জাপানের বিপক্ষে এই ২-১ গোলের কষ্টার্জিত জয়ে কেবল পরের রাউন্ডের টিকিটই মেলেনি, একই সঙ্গে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এক অনন্য রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল। বিশ্বকাপের ইতিহাসের ২৩টি আসরের প্রতিটিতেই সেরা ১৬ দলের মধ্যে থাকার কীর্তি গড়ল সেলেসাওরা। যে রেকর্ড নাম লেখাতে পারেনি আর কোনো দলই।

দীর্ঘ ৯৬ বছরের অপেক্ষা। ফুটবলের মহাযজ্ঞে কতবার কত পরাশক্তির দেখা হয়েছে, কিন্তু বিশ্বকাপের মঞ্চে ফ্রান্স আর সুইডেনের পথ কখনো একবিন্দুতে মেলেনি। অবশেষে কাটতে যাচ্ছে সেই শতাব্দীপ্রাচীন অপেক্ষা। আজ রাত ৩টায় নিউজার্সিতে বিশ্বকাপের নকআউট পর্বের শেষ বত্রিশের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে তারা।
২৮ মিনিট আগে
বিশ্বকাপ এলেই ব্রাজিল–আর্জেন্টিনার সমর্থনে দুভাগে ভাগ হয়ে যায় বাংলাদেশ। রাত হোক বা ভোর— বাংলাদেশি সমর্থকদের কাছে প্রিয় দলের খেলা দেখতে কোনো কিছুই বাধা মানে না। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে তা এখন পুরো বিশ্বই জানে। জানেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোও।
২৯ মিনিট আগে
২০১৮, ২০২২ এবং ২০২৬ বিশ্বকাপ মিলিয়ে এখন পর্যন্ত ১২টি ম্যাচ খেলে অপরাজিত থাকা কাসেমিরো এখন সেই এলিট ক্লাবের সদস্য, যেখানে রয়েছেন হুলিও ওলার্তিকলচিয়া, মেমফিস ডিপাই ও ডালি ব্লিন্ডের মতো তারকারা। গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে ব্রাজিলের হারের ম্যাচে খেলেছিলেন কাসেমিরো। তবে টাইব্রেকারে
৪১ মিনিট আগে
ঘড়িতে ঠিক কত মিনিট চলছে, মাঠ থেকে সেটা আন্দাজ করাও মুশকিল ছিল স্টিফেন ইউস্তাকিওর জন্য। মাঝেমধ্যে গ্যালারির দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছিলেন, খেলার আর কতটুকু সময় বাকি। দক্ষিণ আফ্রিকা তখন নিজেদের রক্ষণভাগে আক্ষরিক অর্থেই দেয়াল তুলে বসে আছে, আর কানাডা লড়ছে সেই দেয়াল ভাঙার তীব্র এক হাহাকারে।
৪৩ মিনিট আগে