
সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৫ পুলিশ হত্যা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুট মামলায় আইয়ুব আলী শেখ নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে থানার কেজি মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আইয়ুব আলী এনায়েতপুর থানার মণ্ডলপাড়া গ্রামের মৃত সন্তেষ আলী শেখের ছেলে। তিনি এনায়েতপুর থানা যুবলীগের সাবেক কার্যকরী কমিটির সদস্য ও থানা যুবলীগের সভাপতি প্রার্থী ছিলেন।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী বলেন, এনায়েতপুর থানায় হামলা চালিয়ে পুলিশ হত্যা, ভাঙচুর, অস্ত্র লুটের ঘটনায় দায়ের করা মামলায় আইয়ুব আলীকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এনায়েতপুর থানার ১৫ পুলিশকে পিটিয়ে হত্যা ও থানা ভবনে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগের চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ছয় হাজার ব্যক্তিকে আসামি করে গত ২৬ আগস্ট রাতে এনায়েতপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মালেক বাদী হয়ে মামলা দায়ের করেন। এই মামলায় গতকাল যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছড়া থেকে অবৈধভাবে উত্তোলিত বালুসহ একটি ট্রাক জব্দ করেছে শ্রীমঙ্গল থানা-পুলিশ। গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের খারিজ্জমা বালুর ঘাট থেকে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসেন পুলিশ সদস্যরা।
৯ মিনিট আগে
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় ছাত্রদল ও ছাত্র ফেডারেশনের নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার দুপুরে ওই প্রকৌশলীকে কার্যক্রম নিষিদ্ধ ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে অধিদপ্তরের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
৩৪ মিনিট আগে
প্রায় এক যুগ আগে ভারতে পাচার হওয়া বাংলাদেশি এক কিশোরীকে সীমান্ত থেকে উদ্ধার করেছে বিজিবি। পরিচয় নিশ্চিত হওয়ার পর কিশোরীকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ৫১ বিজিবির রংপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এ এফ এম জুলকার নাঈন এ তথ্য নিশ্চিত করেছেন।
৩৮ মিনিট আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর থাকাকালে মাদকবিরোধী অভিযানে সাত কিশোর আটকের ঘটনার সঙ্গে ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র আছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন মা ড. নাহিদা বেগম ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। পুলিশ বলছে, এখনো এ ধরনের কোনো যোগসূত্র প্রমাণিত
৪২ মিনিট আগে