
সিরাজগঞ্জের এনায়েতপুরে একটি শাড়ি কারখানা আগুনে পুড়ে গেছে। এতে বিপুলসংখ্যক কাপড়, কম্পিউটার, আসবাব ও চারটি মেশিন পুড়ে গেছে। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোরের দিকে এনায়েতপুর থানার গোপালপুর গাবতলা এলাকার সেরাজুল ও বাবু মল্লিকের শাড়ি প্রিন্ট কারখানায় এ ঘটনা ঘটে।

মাঝবয়সী এক ব্যক্তি সাদা ছোট দাড়ি আর মুখভরা হাসি নিয়ে কাটছেন টাটকা যমুনার মাছ। তিনি গোলাম সরকার, এই হোটেলের মালিক। একসময় শাহজাদপুরের একটি খাবারের হোটেলে কর্মচারী ছিলেন, এখন নিজেই হোটেল দিয়েছেন। অন্যের হয়ে কাজ করা মানুষটি এখন কর্মসংস্থানের সুযোগ দিয়েছেন ২৫ জনকে।

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক করিব হোসেন হত্যার মামলার আসামি ছাত্রদল নেতা জহুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব।

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন হত্যার ঘটনায় বিএনপি, ছাত্রদল ও যুবদলের ২৮ নেতা–কর্মীর নাম উল্লেখ করে ৮০-৯০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।