
সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এই নিষেধাজ্ঞা দেন।
দুর্নীতির অভিযোগে মামলা থাকায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নিষেধাজ্ঞা দেন। দুদকের আইনজীবী মুহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
ইমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে করা মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, ইমা ক্লেয়ার বার্টন অসৎ উদ্দেশ্যে নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরেও নির্দিষ্ট ছকে সম্পদ বিবরণী কমিশনে জমা না দেওয়ায় অপরাধ করেছেন। এ ছাড়া তিনি ৮৪ লাখ ৩৫ হাজার ১২৮ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জনসহ ওই অবৈধ সম্পদ নিজ দখলে রাখার জন্য অপরাধ করেছেন। এ জন্য দুদক গত বছরের ৪ জুন মামলা করে।
তদন্তকালে বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানা যায়, মামলা সংশ্লিষ্ট ব্যক্তি গোপনে দেশত্যাগ করার চেষ্টা করছেন। তিনি দেশত্যাগ করে বিদেশে পালিয়ে গেলে মামলা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র প্রাপ্তিতে ব্যাঘাত সৃষ্টি হবে। তা ছাড়া মামলার তদন্তে বিঘ্ন সৃষ্টিসহ সমূহ ক্ষতির কারণ রয়েছে। এ অবস্থায় তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন।
উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ২৯ আগস্ট নওফেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

কুড়িগ্রামের উলিপুরে কৃষকের উপস্থিতি দেখে সার না দিয়েই ডিলার ও দুই উপসহকারী কৃষি কর্মকর্তার সটকে পড়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে কৃষকেরা আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
২ মিনিট আগে
ঝিনাইদহ শহরের পবহাটি গ্রামের সাড়ে তিন বছরের শিশু সাইমা আক্তার সাবা হত্যা মামলার একমাত্র আসামি শান্তনা খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
৮ মিনিট আগে
নিহতের স্ত্রী রুপা বেগম বলেন, ‘আমার তিন মাসের সন্তানকে নিয়ে এখন কোথায় যাব, কার কাছে বিচার চাইব? যারা আমার স্বামীকে হত্যা করেছে, তারা জামিনে এসে আমাদের হুমকি দিচ্ছে। আমার স্বামী হত্যার বিচার চাই।’ তিনি অভিযোগ করেন, মামলার ২ নম্বর আসামি সিদ্দিক মাতুব্বর জামিনে এসে তাঁকে ও তাঁর সন্তানকে হত্যার হুমকি দি
১৭ মিনিট আগে
বান্দরবান পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৯টি গুরুত্বপূর্ণ সড়ক ও অবকাঠামো দ্রুত মেরামতের নির্দেশ দিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী। মঙ্গলবার সরেজমিন পরিদর্শনে গিয়ে তিনি যোগাযোগব্যবস্থা পুনঃস্থাপন ও টেকসই অবকাঠামো নির্মাণে সমন্বিত উদ্যোগের তাগিদ দেন।
২১ মিনিট আগে