
চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দুই লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুপুরে দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এর একটি দল অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন পাহাড়তলী সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও অফিসের উমেদার রূপন দাশ।
আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ।
দুদক সূত্র জানায়, চট্টগ্রামের এক আইনজীবী তাঁর মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র রেজিস্ট্রির জন্য পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে জমা দেন। দলিলে কোনো ত্রুটি না থাকলেও রেজিস্ট্রির কাজ আটকে রাখেন সাব-রেজিস্ট্রার। পরে দলিল দুটি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম দুই লাখ টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ করা হয়।
এই অবস্থায় ভুক্তভোগী আইনজীবী দুদকের হটলাইন ১০৬ নম্বরে অভিযোগ করেন। পরে দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ লিখিত অভিযোগ দেন তিনি।
অভিযোগের ভিত্তিতে কমিশনের অনুমোদন নিয়ে আজ চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে ফাঁদ অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে দুই লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপন দাশকে হাতেনাতে আটক করা হয়।
দুদক জানিয়েছে, আটক তিনজনের বিরুদ্ধে কমিশনের চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ মামলা করার প্রস্তুতি চলছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।

শাহজাদপুরে মাসিক পারিশ্রমিক চাওয়াকে কেন্দ্র করে শাহ মখদুম ছাত্রাবাসের এক রাঁধুনিকে মারধরের অভিযোগ উঠেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় উত্তেজিত স্থানীয়রা সড়ক অবরোধ করে অভিযুক্ত শিক্ষার্থীর শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ওই শিক্ষার্থীকে হেফাজতে
৪ মিনিট আগে
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা মো. ওসমান গনিকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। ওসমান গনি (৩২) ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও ঠাকুরগাঁও জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি পঞ্চগড় জেলার আটোয়ারী থানার মির্জাপুর এলাকার জয়নুদ্দিনের ছেলে।
৪ মিনিট আগে
কুষ্টিয়া শহরতলির ত্রিমোহনী বাজারে ভেজাল সার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁর দোকান থেকে ২৫ বস্তা ভেজাল ডিএপি সার জব্দ করে ধ্বংস করা হয়েছে।
২২ মিনিট আগে
শেরপুরে সরকারি বরাদ্দের ১৪ কোটি বিভিন্ন সার কালোবাজারে বিক্রির অভিযোগে করা মামলায় ১০ বিসিআইসি ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে গত ২২ জুলাই সদর উপজেলার ১৫ ডিলারসহ ২০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন
২৯ মিনিট আগে