
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছড়া থেকে অবৈধভাবে উত্তোলিত বালুসহ একটি ট্রাক জব্দ করেছে শ্রীমঙ্গল থানা-পুলিশ। গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের খারিজ্জমা বালুর ঘাট থেকে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসেন পুলিশ সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ৮টার দিকে খারিজ্জমা বালুর ঘাটে অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাকে লোড করা হচ্ছিল। এ সময় স্থানীয় বাসিন্দারা বাধা দেন এবং তাৎক্ষণিক প্রশাসনকে খবর দেন।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এই ঘাট থেকে মামুন মিয়া অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করার ফলে স্থানীয় রাস্তাঘাট, পরিবেশ ও অবকাঠামো চরম ক্ষতির মুখে পড়েছে। ধ্বংস হচ্ছে এলাকার প্রাকৃতিক পরিবেশ।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন জানান, খবর পেয়েই পুলিশের একটি মোবাইল টিম ঘটনাস্থলে পাঠানো হয়। খারিজ্জমা এলাকা থেকে অবৈধ বালুসহ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান বলেন, ঘটনায় ব্যবহৃত ট্রাক ও বালু জব্দ করা হয়েছে। আইন অনুযায়ী পুলিশ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রথম সমাবর্তন আগামী মার্চ মাসে অনুষ্ঠিত হবে। সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ বা ১৬ মার্চ। আজ মঙ্গলবার জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উপপরিচালক বাবুল হোসেন গণমাধ্যমকে এই তথ্য জানান।
৩ মিনিট আগে
বংশাল পুরান ঢাকার অত্যন্ত ঐতিহ্যবাহী একটি এলাকা। এখানকার পুরোনো পুকুরটির পাড় ভেঙে যাওয়ায় আশপাশের বাসাবাড়ি ও ভবন চরম ঝুঁকিতে রয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। স্থানীয় চাহিদা ও জনস্বার্থ বিবেচনায় পুকুরটি সংরক্ষণ করা জরুরি। পুকুরটি সিটি করপোরেশনের অধীনে না এলে সেখানে সরকারি তহবিলে...
৫ মিনিট আগে
জয়পুরহাটের আক্কেলপুরে ভারতে পাচারের প্রস্তুতিকালে প্রায় ৭২ লাখ ৯০ হাজার টাকা মূল্যের একটি কষ্টিপাথরের মূর্তিসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) একটি যৌথ দল।
৭ মিনিট আগে
প্রয়োজনীয় গঠনতান্ত্রিক সংস্কার সম্পন্ন করে দ্রুততম সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। একই সঙ্গে প্রতি বছর নির্দিষ্ট সময়ে ডাকসু নির্বাচন আয়োজনের জন্য নির্বাচনকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালে
১১ মিনিট আগে