Ajker Patrika

সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ০৯
সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ী হত্যার প্রধান আসামি রেজাউল করিম বাঘাকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি: সংগৃহীত

পাবনার সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ী আব্দুল আজিজ হত্যা মামলার প্রধান আসামি রেজাউল করিম বাঘাকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাঁকে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার করা রেজাউল করিম বাঘা ডাঙ্গা মাঝগ্রাম গুচ্ছগ্রামের আনোয়ার প্রামাণিক ওরফে আনার বাঘার ছেলে। তিনি সর্বহারা দলের সক্রিয় সদস্য বলে জানা গেছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে স্থানীয়রা মাঝগ্রাম গুচ্ছগ্রামের দুলালের ছেলে মনসুর (৩৪) নামের এক যুবককে আটক করে পুলিশে দেয়। তাঁর দেওয়া তথ্যে ডাঙ্গা মাঝগ্রাম গুচ্ছগ্রামের আব্দুস সামাদের ছেলে সেলিম (৪০), দুলালের ছেলে মনসুর (৩৪) ও ইদ্রিসের ছেলে আকাশ মোল্লাকে (২৯) আটক করা হয়।

তাঁদের আদালতে পাঠিয়ে ৭ দিনের রিমান্ড চাওয়া হলে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে তাঁদের দেওয়া তথ্যে পেঁয়াজ ব্যবসায়ী আব্দুল আজিজের লুট করা টাকা উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, পাবনার সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ী আব্দুল আজিজকে গত ৭ সেপ্টেম্বর রাতে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে। তাঁর কাছে থাকা টাকা লুট করে মরদেহ পুকুরে ফেলে যায়। পরদিন ৮ সেপ্টেম্বর সকালে তাঁকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সাঁথিয়া থানায় একটি হত্যা মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত