Ajker Patrika

আকিজ বশির গ্রুপে ক্যারিয়ার গড়ার সুযোগ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

চাকরি ডেস্ক 
আকিজ বশির গ্রুপে ক্যারিয়ার গড়ার সুযোগ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ বশির গ্রুপ। প্রতিষ্ঠানটির প্রোডাকশন বিভাগে ‘ইঞ্জিনিয়ার/সিনিয়র ইঞ্জিনিয়ার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।

বিভাগ: প্রোডাকশন (অ্যালুমিনিয়াম প্রজেক্ট)।

পদের নাম: ইঞ্জিনিয়ার/সিনিয়র ইঞ্জিনিয়ার।

পদসংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক।

অভিজ্ঞতা: কমপক্ষে দুই বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়ই)।

কর্মক্ষেত্র: অফিস।

বয়স: উল্লেখ নেই।

কর্মস্থল: হবিগঞ্জ (মাধবপুর)।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতিবছর ইনক্রিমেন্ট ও বছরে দুটি উৎসব বোনাস দেওয়া হবে।

আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে bdjobs.com/h/details/1560527?ln=1 ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১৫ ডিসেম্বর, ২০২৬।

সূত্র: বিডিজবস ডটকম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত