Ajker Patrika

চাটমোহরে ধান মাড়াই করতে গিয়ে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
চাটমোহরে ধান মাড়াই করতে গিয়ে প্রাণ গেল কৃষি শ্রমিকের
প্রতীকী ছবি

পাবনার চাটমোহরে ধান মাড়াইয়ের সময় শ্যালো ইঞ্জিনচালিত মেশিনে গামছা পেঁচিয়ে আব্দুল ওয়াহাব নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি দক্ষিণপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল ওয়াহাব ওই গ্রামের বাদশা মোল্লার ছেলে। ধান মাড়াই ও দিনমজুরি করে জীবিকা নির্বাহ করতেন তিনি।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে প্রতিবেশী আব্দুস ছাত্তারের ধান মাড়াইয়ের জন্য মেশিন চালু করতে যান আব্দুল ওয়াহাব। এ সময় মেশিনের ফিতার সঙ্গে গলায় থাকা গামছা পেঁচিয়ে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি দুঃখজনক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত