
পাবনার সাঁথিয়ায় পুকুর থেকে আব্দুল আজিজ (৫৫) নামের এক পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার মিয়াপুর মিনারপাড়া এলাকার মানিকের পুকুরে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
নিহত আব্দুল আজিজ (৫৫) উপজেলার ক্ষেতপাড়া ইউনিয়নের ডাঙ্গামাছ গ্রামের মৃত সেকেন সরদারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল আজিজ গতকাল সোমবার এশার নামাজের পর বাড়ি থেকে বের হন। এরপর আর ফেরেননি তিনি। আজ সকালে মিয়াপুর মিনারপাড়া এলাকার মানিকের পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান জানান, পুকুর থেকে আজিজ নামের এক ব্যক্তির জবাই করা মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে গলা কেটে হত্যা করে মরদেহ পুকুরের পানিতে ফেলে রেখে যায়। মরদেহের ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অতি দ্রুত এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং দোষীদের আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন ওসি।

ফরিদপুরে ৯৬৬ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় নয়ন হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
৮ মিনিট আগে
অটোরিকশাচালককে ভেতরে নিয়ে ওই ব্যক্তিরা ২ হাজার ৫০০ টাকা দেন। বাইরে এসে অটোরিকশাচালক সুফিয়া বেগমকে বলেন, ‘চাচি, আমাকে আড়াই হাজার টাকা দিছে। আপনিও যান।’
১০ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে ভারতে যাওয়ার সময় আশুলিয়া থানার দুটি হত্যা মামলার আসামি ইদ্রিস আলীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। ডাটাবেজে মামলা থাকার তথ্য পাওয়ার পর তাকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
১৫ মিনিট আগে
বাগেরহাটের চিতলমারীতে মোবাইলের আলো জ্বেলে প্রায় তিন ঘণ্টা ধরে অস্ত্রোপচার এবং অপচিকিৎসার অভিযোগে হাবিবা ক্লিনিক অ্যান্ড বারিশ ডায়াগনস্টিক সেন্টারের সংশ্লিষ্টদের বিচার ও রোগী লাভলী ঘরামীর ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত উপজেলা পরিষদ চ
১৬ মিনিট আগে