টাঙ্গাইলের গোপালপুর উপজেলার গাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা পুলিশ কর্মকর্তা খন্দকার রাসেলের শিশুপুত্র রাহেনুল ইসলাম আরাফের (৬) গলিত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাইটেক পার্কের সীমানা দেয়ালের পাশ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
আরাফের পরিবার সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর সকালে দাদার বাড়ি থেকে অপহরণের শিকার হয় আরাফ। দুদিন পর দুর্বৃত্তরা মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় গত বৃহস্পতিবার পুলিশ উপজেলার নবধুলটিয়া গ্রামের বাসিন্দা নুরনবীকে আটক করে। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া সদরের শরীফপুর গ্রামের মোকাব্বির হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় তার দাদা নাসির উদ্দীন গোপালপুর থানায় মামলা করেন।
মামলার বাদী এবং আরাফের দাদা নাসির উদ্দীন বলেন, তাঁর ছেলে কিশোরগঞ্জে চাকরি করেন। পুত্রবধূ ও একমাত্র নাতি তাঁর সঙ্গে গ্রামের বাড়িতে থাকে। ঘটনার দিন চিপসের লোভ দেখিয়ে আরাফকে কৌশলে অপহরণ করে নুরনবী। পরে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না পেয়ে আরাফকে নৃশংসভাবে খুন করা হয়।
গোপালপুর থানার উপপরিদর্শক (এসআই) এবং মামলার তদন্তকারী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, অপহরণের ঘটনায় গত শুক্রবার থানায় মামলা হয়েছে। ওই দিন আটক দুই আসামিকে টাঙ্গাইল আদালতে সোপর্দ করা হয়। পরে আবেদন করা হলে আদালত তাঁদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শফিকুল ইসলাম বলেন, আরাফের বাবা খন্দকার রাসেল গোপালপুরের গাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানায় এসআই হিসেবে কর্মরত। গাজীপুরের তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর আরাফের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাবনার আতাইকুলায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুচিয়ামোড়া উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, পুকুরের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তার পানিতে পড়ে গেলে তারা বিদ্যুতায়িত হন।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের মিঠামইনে নবম শ্রেণির ছাত্রী কোহিনুর আক্তার নিখোঁজের পর ঘোড়াউত্রা নদীতে একটি ভাসমান লাশ দেখা যায়। লাশের ভিডিও দেখে কোহিনুরের মা সেটি মেয়ের লাশ বলে দাবি করলেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ পায়নি। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে অটোরিকশাচালক হৃদয়কে।
২ ঘণ্টা আগে
নাগরিকদের ওপর কোনো নতুন কর আরোপ বা বিদ্যমান কর বৃদ্ধি না করে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৯ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৬৬৫ টাকা ৮১ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
২ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে অনুমোদন ছাড়া আবাসন প্রকল্পের বিজ্ঞাপন প্রচার ও মাটি ভরাটের অভিযোগে ড্রিম গ্রীন সিটিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বাসাইল ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন।
২ ঘণ্টা আগে