
জাপানের বিপক্ষে ৫৫ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা ব্রাজিল দলে জেগেছিল হারের শঙ্কা। কিন্তু শেষ পর্যন্ত বাজে কোনো অভিজ্ঞতা নিয়ে মাঠ ছাড়তে হয়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলের জয়ে বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে জায়গা করে নিয়েছে। ব্রাজিল নকআউটের প্রথম ধাপ পার করলেও একই দিনে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে জাপানসহ তাদের সম্ভাব্য হুমকি হওয়া আরও দুই দল।
‘সি’ গ্রুপের সেরা হওয়ায় শেষ ৩২-এ জাপানকে পায় ব্রাজিল। তবে রানার্সআপ হলে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে হতো সেলেসাওদের। অন্যদিকে তৃতীয় হয়ে নকআউটে পা রাখলে জার্মানিকে পেত ব্রাজিল। লাতিন আমেরিকার প্রতিনিধিদের সম্ভাব্য কোনো প্রতিপক্ষই সেরা ৩২ পার হতে পারেনি।
ব্রাজিলের বিপক্ষে ২৯ মিনিটে কাইশু সানোর গোলে এগিয়ে গেলেও লিড ধরে রেখে ম্যাচ শেষ করতে পারেনি জাপান। ৫৬ মিনিটে কাসেমিরো সমতা ফেরানোর পর যোগ করা সময়ে ব্রাজিলের হয়ে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন গাব্রিয়েল মার্তিনেল্লি। জয়ের সম্ভাবনা জাগিয়েও হতাশা নিয়ে টুর্নামেন্ট শেষ হয় জাপানের।
ব্রাজিলের ষোলো নিশ্চিত হওয়ার দেড় ঘণ্টা পর প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল জার্মানি। কার্লো আনচেলত্তির দলের মতো তারাও প্রথমে পিছিয়ে পড়ে। পরে গোলটার শোধ দিলেও টাইব্রেকারে আর শেষ রক্ষা হয়নি চারবারের চ্যাম্পিয়নদের। প্যারাগুয়ের গোলরক্ষক অরলান্দো হিলের অসামান্য দৃঢ়তায় ৪-৩ ব্যবধানে হেরে যায় জার্মানি।
নেদারল্যান্ডস-মরক্কো ম্যাচের ফয়সালাও হয়েছে টাইব্রেকারে। ভাগ্যনির্ধারণ প্রক্রিয়ায় ৩-২ গোলে ডাচদের হারিয়েছে ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা। এর আগে মূল ম্যাচও ছিল উত্তেজনায় ঠাসা। ৭২ মিনিটে কোডি খাকপোর কল্যাণে লিড নেয় নেদারল্যান্ডস। যোগ করা সময়ে ইসা দিওপ মরক্কোকে ম্যাচে ফেরান। এরপর টাইব্রেকারেও শেষ হাসি হাসে আফ্রিকানরা।

স্প্যানিশ লা লিগায় রিয়ালের নতুন মৌসুম শুরু হবে আগামীকাল দিবাগত রাত দেড়টায়; প্রতিপক্ষ এস্পানিওল। সেই ম্যাচ দিয়েই দ্বিতীয় মেয়াদে লস ব্লাঙ্কোসদের হয়ে প্রথম অফিসিয়াল ম্যাচে ডাগআউটে বসবেন মরিনিয়ো। প্রাক-মৌসুমে অবশ্য কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলেছে তাঁর দল।
৯ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনা ও স্পেনের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় কঠোর শাস্তি দিয়েছে ফিফা। ঘটনার এক মাস পর ফিফার ডিসিপ্লিনারি কমিটি নিষেধাজ্ঞার পাশাপাশি জড়িতদের জরিমানাও করেছে।
১১ ঘণ্টা আগে
প্রথম ইনিংসে বাজে ব্যাটিংয়ের পরই শঙ্কাটা তৈরি হয়েছিল। ইনিংস হার ঠেকাতে দ্বিতীয় ইনিংসে নাটকীয় কিছুই করতে হতো পাকিস্তানকে। কিন্তু এ যাত্রায় আরও বেশি মুখ তুবড়ে পড়ল সফরকারীরা। দুই ইনিংসে হতাশাজনক ব্যাটিংয়ে তাদের সঙ্গী হলো লজ্জাজনক হার।
১১ ঘণ্টা আগে
আগামী ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে খেলতে নামবে ভারত। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ম্যাচটি আয়োজন করতে প্রায় ৬০ থেকে ৭০ কোটি রুপি খরচ হতে পারে। যেটা অনর্থক বলেই মনে হচ্ছে ভুটিয়ার কাছে।
১১ ঘণ্টা আগে