
ভাগ্যের চাকা ঘোরাতে প্রায় দুই বছর আগে স্ত্রী ও চার সন্তানকে নিয়ে নড়াইল থেকে নারায়ণগঞ্জে পাড়ি জমান নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের আকরাম হোসেন বিশ্বাস (৫০)। সেখানে সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে কাঁচামালের ব্যবসা করতেন তিনি। তবে সেই পরিবারের ওপর নেমে এসেছে শোকের ছায়া। নারায়ণগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে আকরামের ছেলে গালিব (১৮), মেয়ে সুরাইয়া আক্তার (১২) ও জামাতা রাশেদুজ্জামান (২২) পানিতে ডুবে মারা গেছেন।
শনিবার (১৩ জুন) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। রোববার ভোর ৪টার দিকে স্বজনেরা মরদেহ নিয়ে নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে পৌঁছান।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত গালিব ও সুরাইয়ার দাফনের জন্য রঘুনাথপুর কবরস্থানে পাশাপাশি দুটি কবর খনন করা হয়েছে। রোববার সকাল ১০টায় রঘুনাথপুর আহসানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা শেষে তাঁদের দাফন সম্পন্ন করা হবে। অন্যদিকে মৃত জামাতা রাশেদুজ্জামানকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মনাগ গ্রামে দাফন করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা শরীফ গাজীসহ প্রতিবেশীরা জানান, পরিবারের সচ্ছলতা ফেরাতে আকরাম হোসেন স্ত্রী-সন্তানদের নিয়ে গ্রাম ছেড়ে নারায়ণগঞ্জে গিয়েছিলেন। কিন্তু এমন মর্মান্তিক ঘটনায় পুরো গ্রাম শোকাহত।
আকরাম হোসেন জানান, তাঁর একমাত্র ছেলে গালিব ও মেয়ে সুরাইয়া মাঝেমধ্যে ব্যবসার কাজে তাঁকে সহযোগিতা করতেন। প্রায় এক বছর আগে বড় মেয়ে তিথি বেগমের সঙ্গে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মনাগ গ্রামের দেলোয়ার মিয়ার ছেলে রাশেদুজ্জামানের বিয়ে হয়। তাঁদের পরিবারে পাঁচ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
আকরাম হোসেন বলেন, ঈদুল আজহা উপলক্ষে পরিবারসহ গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন আকরাম। কয়েক দিন আগে তাঁরা আবার নারায়ণগঞ্জে কর্মস্থলে ফিরে যান। এ সময় বড় মেয়ের জামাই রাশেদুজ্জামানও তাঁদের বাসায় ছিলেন এবং কাজের সন্ধান করছিলেন।
শনিবার বিকেল ৪টার দিকে গালিব, সুরাইয়া ও রাশেদুজ্জামান সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নামেন। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যান। স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করেও তাঁদের সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করে।
একসঙ্গে দুই সন্তান ও জামাতাকে হারিয়ে আকরাম হোসেন ও তাঁর পরিবারের সদস্যরা শোকে স্তব্ধ হয়ে পড়েছেন।
পুরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম মনি বলেন, ‘রঘুনাথপুর গ্রামের বাসিন্দা আকরাম হোসেনের দুই সন্তান পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।’
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম বলেন, ‘লেকে ডুবে উপজেলার রঘুনাথপুর গ্রামের এক ছেলে ও এক মেয়ের মৃত্যুর ঘটনা শুনেছি। এটি অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা।’

সংস্কারের ৫ দফা দাবি দীর্ঘদিনেও পূরণ না হওয়ায় বরিশাল সরকারি বিএম কলেজ ক্যাম্পাসের বাণিজ্য ভবন মাঠে কচুগাছ লাগিয়ে প্রতিবাদ জানিয়েছেন একদল শিক্ষার্থী। আজ শনিবার বিকেলে তাঁরা এক বছর আগের দাবি পূরণ না হওয়ায় ক্ষুব্ধ হয়ে প্রতীকী এ প্রতিবাদ জানান। তবে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁরা সংস্কার কাজ শুরু...
৮ মিনিট আগে
খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে গতকাল শুক্রবার ম্যারাথনের আয়োজন করে হাজী মো. নুরুল হক ফাউন্ডেশন। এতে তিন শতাধিক দৌড়বিদের সঙ্গে অংশ নেন ফাউন্ডেশনের উপদেষ্টা হাজী মো. নুরুল হক। আয়োজন শেষে হৃদ্রোগে আক্রান্ত হয়ে আজ শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন...
১০ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জে ইয়াবাসহ মো. রাসেল মিয়া (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে মোহনগঞ্জ পৌরশহরের কাজিয়াটি এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
২৪ মিনিট আগে
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) নবনিযুক্ত কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেছেন, এই নগরকে সুন্দর রাখার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানো। এটি বাস্তবায়নে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।
৩৩ মিনিট আগে