
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরের পর বার্মা স্ট্যান্ড-সংলগ্ন নাভানা সিটির সামনে দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন গোপালগঞ্জের দেলোয়ার হোসেনের ছেলে রাশেদুজ্জামান (২২), তাঁর শ্যালক গালিব (১৮) এবং শালী সুরাইয়া (১২)।
জানা গেছে, সিদ্ধিরগঞ্জের ৭ নম্বর ওয়ার্ডের বার্মা স্ট্যান্ড-সংলগ্ন নাভানা সিটির সামনে দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় ডিএনডি লেকে একই পরিবারের চার সদস্য গোসলে নামেন। কিছুক্ষণের মধ্যে তাঁদের একজন উঠে এলেও বাকি তিনজন নিখোঁজ হন। নিখোঁজ ব্যক্তিদের দীর্ঘক্ষণ খুঁজে না পাওয়ার পর আদমজী ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় প্রথমে রাশেদুজ্জামান ও গালিবকে মৃত অবস্থায় উদ্ধার করে। এরপর অন্তত ৪০ মিনিটের ব্যবধানে সুরাইয়ার মরদেহও উদ্ধার করা হয়।
আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, ‘আমরা প্রথমে দুজনের মরদেহ উদ্ধার করেছিলাম। ৪০ মিনিট পর নিখোঁজ মেয়েটাকেও উদ্ধার করতে সক্ষম হই।’
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘চারজন মিলে গোসলে নেমে একজন উঠে গেলেও তিনজন ডুবে মারা গেছেন।’

মেরিন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জিহাদুল ইসলাম বলেন, আমাদের হাসপাতাল নিম্ন-মধ্যবিত্ত মানুষের স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। আমরা শুধু ব্যবসার কথা না ভেবে সেবার মনোভাব নিয়ে কাজ করতে চাই।
১৪ মিনিট আগে
মানিকগঞ্জের হরিরামপুর থানার জব্দ করা একটি মোটরসাইকেল পাওয়া যাচ্ছে না। সেটি থানার হেফাজতে থাকার পর মালিককে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে বলা হয়েছিল। কিন্তু কয়েক দিন পর থানায় গিয়ে মালিক জানতে পারেন, মোটরসাইকেলটি সেখানে নেই।
১৯ মিনিট আগে
সুনামগঞ্জের ধর্মপাশায় নৌকায় ঘুরতে গিয়ে পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে। মৃত দুই ভাইবোন হলো চকিয়াচাপুর গ্রামের কৃষক মো. সারোয়ার মিয়ার শিশু শ্রেণিতে পড়ুয়া ছেলে আব্দুল সাহাদ (৬) ও চতুর্থ শ্রেণিতে পড়ুয়া নাদিয়া আক্তার (৯)।
৪৪ মিনিট আগে
খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। আজ শনিবার বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।
১ ঘণ্টা আগে