
সুনামগঞ্জের জামালগঞ্জে ১৯৫টি ইয়াবাসহ আটক বিএনপি নেতাসহ দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে জামালগঞ্জ খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে জামালগঞ্জ থানা-পুলিশ।
গ্রেপ্তার দুজন হলেন উপজেলার বেহেলী ইউনিয়নের রাধানগর গ্রামের মৃত নূরুল হোসেনের ছেলে এমরান হোসেন রুবেল (৪৮) এবং ভীমখালী ইউনিয়নের গোলামীপুর গ্রামের মৃত আব্দুল ওয়াবের ছেলে আজিজুল হক (৪৮)। এমরান হোসেন রুবেল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে জামালগঞ্জ খেয়াঘাট এলাকা থেকে প্রথমে আজিজুল হককে ১৯৫টি ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এমরান হোসেন রুবেলকে আটক করে পুলিশ।
জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাজীব মাহমুদ তালুকদার বলেন, `আমাদের অবস্থান মাদকের বিরুদ্ধে। সংসদ সদস্য কামরুল ভাইয়ের স্পষ্ট কথা মাদক ব্যবসা কিংবা মাদকসেবী যেই হোক, তাঁর শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা মাদকমুক্ত সমাজ চাই।'
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী বলেন, `বৃহস্পতিবার রাতে জামালগঞ্জের খেয়াঘাটে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।'

৬ জুলাই টানা ভারী বর্ষণ, নদ-নদীর পানি বৃদ্ধি এবং পাহাড়ধসের ঝুঁকির কারণে জেলা প্রশাসন প্রথম দফায় বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র ১০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছিল। পরবর্তীতে বৈরী আবহাওয়া ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি অব্যাহত থাকায় সেই মেয়াদ আরও বাড়িয়ে ১২ জুলাই করা হয়।
৬ মিনিট আগে
মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকায় কাভার্ডভ্যান থেকে ডাকাতি হওয়া বিপুল পরিমাণ সয়াবিন তেল বগুড়ার শেরপুর উপজেলার দুটি গুদাম থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত কুসুম্বি ইউনিয়নের বেলঘরিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ৬৫৩ কার্টন সয়াবিন তেল উদ্ধার করা হয়।
১৮ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা মাওলানা আবুল আ’লা মওদূদীর লেখা তফসির গ্রন্থ পোড়ানোর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার আসামি মেহেদী হাসানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সে সঙ্গে তদন্ত কর্মকর্তাকে আগামী ১৭ আগস্টের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে...
২২ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বারে বাকসার উচ্চবিদ্যালয়ে বিনা মূল্যে চক্ষুশিবিরে প্রায় ১৫০ রোগী চিকিৎসাসেবা ও ওষুধ পেয়েছে। বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লা চক্ষু হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ৩০ জনকে ছানি অপারেশনের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
২৫ মিনিট আগে