
মানিকগঞ্জের শিবালয়ে মাদক সরবরাহের অভিযোগে জাহানারা খাতুন নামের এক নারীকে দুই হাজার পিস ইয়াবাসহ আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ তাঁকে হেফাজতে নিয়ে উদ্ধার ইয়াবা জব্দ করে। ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত প্রক্রিয়া চলছে।

চুয়াডাঙ্গায় যাত্রীবাহী পূর্বাশা পরিবহনের বাসে অভিযান চালিয়ে ২ হাজার ৬৫০ পিস ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেনকে (৪৫) আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

নড়াইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বাস শ্রমিককে আটক করা হয়েছে। আজ শনিবার দুপুরের দিকে নড়াইল সদর উপজেলার মালিবাগ মোড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

প্রকৃত মাদকসেবী ও কারবারিদের শনাক্ত এবং দ্রুত বিচারের আওতায় আনতে অভিযুক্ত ব্যক্তিদের ডোপ টেস্টের উদ্যোগ নিয়েছে ঝিনাইদহ জেলা পুলিশ। সীমান্তসংলগ্ন জেলাটিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে গত ১৪ জুলাই থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ১৭৫ মামলায় ২৩৫ আসামির ডোপ টেস্ট করানো হয়। নমুনা পরীক্ষায় তাঁদের মধ্যে ২২২ জনের...