
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা মাওলানা আবুল আ’লা মওদূদীর লেখা তফসির গ্রন্থ পোড়ানোর মামলায় গ্রেপ্তার আসামি মেহেদী হাসানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সে সঙ্গে তদন্ত কর্মকর্তাকে আগামী ১৭ আগস্টের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর কারাগারে পাঠানোর এ নির্দেশ দেন।
বিকেলে মেহেদী হাসানকে আদালতে হাজির করে শাহবাগ থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই নাজমুল হাসান তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আসামিপক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।
মামলার এজাহার থেকে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পশ্চিম পাশে সাইয়্যেদ আবুল আ’লা মওদূদী রচিত ‘তাফহীমুল কোরআন’-এর তিনটি খণ্ডে আগুন দেওয়ার অভিযোগে সেখানে উপস্থিত লোকজন যুবক মেহেদী হাসানকে আটক করেন। তাঁকে মারধর করা হয়। খবর পেয়ে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির এসআই কামাল উদ্দিন মিয়া ঘটনাস্থলে গিয়ে তাঁকে পুলিশের হেফাজতে নেয়।
আহত অবস্থায় মেহেদীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।
পরে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির এসআই কামাল উদ্দিন মিয়া বাদী হয়ে শাহবাগ থানায় দণ্ডবিধির ২৯৫-এ ধারায় ধর্ম অবমাননার অভিযোগে মামলা করেন।

প্রধান অতিথির বক্তব্যে জীবা আমিনা খান বলেন, ‘দুগ্ধ খামারিদের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। দুধ উৎপাদন বৃদ্ধি, খামারিদের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর খামার ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকার কাজ করছে।
১৮ মিনিট আগে
মাদারীপুর সদর মডেল থানার অস্থায়ী ভবনের বারান্দার একটি কক্ষের গ্রিল ভেঙে পুলিশি হেফাজত থেকে পালিয়েছেন আসামি হাসিনা বেগম। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক এসআই ও এক কনস্টেবলকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করেছে পুলিশ।
২৭ মিনিট আগে
খাগড়াছড়ির মানিকছড়িতে ৮১ লাখ ২১ হাজার ১৮৬ টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু চালুর পর মাস না পেরোতেই গাইড ওয়াল ভেঙে একাংশ দেবে গেছে। টানা বৃষ্টিতে উপজেলার আরও কয়েকটি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে সদর-বাটনাতলী ইউনিয়ন সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
৩৩ মিনিট আগে
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় একটি পাগলা কুকুরের অতর্কিত হামলায় নারী ও শিশুসহ অন্তত ২৭ জন আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার রথখোলা বাসস্ট্যান্ড থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের এলাকায় এ ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগে