
কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাকসার উচ্চবিদ্যালয়ে আজ শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত আয়োজিত বিনা মূল্যের চক্ষুচিকিৎসা শিবিরে প্রায় ১৫০ নারী-পুরুষ ও শিশু চিকিৎসাসেবা এবং ওষুধ নিয়েছে। তাদের মধ্যে ৩০ জনকে ছানি অপারেশনের জন্য নিজস্ব পরিবহনে কুমিল্লা চক্ষু হাসপাতালে নেওয়া হয়েছে।
বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লা চক্ষু হাসপাতালের আয়োজনে ও উপজেলার ৯ নম্বর গুনাইঘর উত্তর ইউনিয়নের সমাজসেবক মো. আবুল কালাম আজাদের সহযোগিতায় চিকিৎসাসেবা কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইনস্টিটিউট অব কমিউনিটি অফথালমোলজি (বিরো) এবং চক্ষু হাসপাতালের দক্ষ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রোগীদের চক্ষু পরীক্ষা, ছানি রোগী শনাক্তকরণ, বিনা মূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়।
চিকিৎসাসেবায় কাজ করেন মো. রায়হান মাহমুদ আশিক, শাহাদাৎ হোসেন, সমির রঞ্জন দাস, আব্দুর রায়হান, আব্দুল হান্নান, মো. আবির ও দুলাল মিয়া। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রোগ্রাম অফিসার মো. শাহজাহান।
আয়োজক ও দেবিদ্বার গ্রিন ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী মো. আবুল কালাম আজাদ বলেন, ‘সুবিধাবঞ্চিত ও বয়স্ক মানুষদের চোখের বিভিন্ন সমস্যা ও অন্ধকার দূর করে তাদের দৃষ্টিশক্তি ফেরাতে আমার ৯ নম্বর গুনাইঘর উত্তর ইউনিয়নের প্রতিটি গ্রামের মানুষের জন্য এ কর্মসূচি অব্যাহত রাখব। ইতিমধ্যে কয়েকটি গ্রামে কুমিল্লা চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনা মূল্যে চক্ষুশিবিরের আয়োজন করেছি। আজ দেড় শতাধিক রোগীকে বিনা মূল্যে ছানি পড়া, চোখের প্রদাহ, চোখের পরীক্ষা এবং ওষুধ ও চশমা বিতরণ করেছি।'

প্রধান অতিথির বক্তব্যে জীবা আমিনা খান বলেন, ‘দুগ্ধ খামারিদের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। দুধ উৎপাদন বৃদ্ধি, খামারিদের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর খামার ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকার কাজ করছে।
১৯ মিনিট আগে
মাদারীপুর সদর মডেল থানার অস্থায়ী ভবনের বারান্দার একটি কক্ষের গ্রিল ভেঙে পুলিশি হেফাজত থেকে পালিয়েছেন আসামি হাসিনা বেগম। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক এসআই ও এক কনস্টেবলকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করেছে পুলিশ।
২৮ মিনিট আগে
খাগড়াছড়ির মানিকছড়িতে ৮১ লাখ ২১ হাজার ১৮৬ টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু চালুর পর মাস না পেরোতেই গাইড ওয়াল ভেঙে একাংশ দেবে গেছে। টানা বৃষ্টিতে উপজেলার আরও কয়েকটি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে সদর-বাটনাতলী ইউনিয়ন সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
৩৪ মিনিট আগে
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় একটি পাগলা কুকুরের অতর্কিত হামলায় নারী ও শিশুসহ অন্তত ২৭ জন আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার রথখোলা বাসস্ট্যান্ড থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের এলাকায় এ ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগে