
মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকায় কাভার্ডভ্যান থেকে ডাকাতি হওয়া বিপুল পরিমাণ সয়াবিন তেল বগুড়ার শেরপুর উপজেলার দুটি গুদাম থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত কুসুম্বি ইউনিয়নের বেলঘরিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ৬৫৩ কার্টন সয়াবিন তেল উদ্ধার করা হয়। অভিযানে শ্রীনগর থানা পুলিশকে সহায়তা করে শেরপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনাঘাট এলাকার একটি প্রতিষ্ঠান থেকে মেঘনা গ্রুপের যশোর ডিপোতে পাঠানোর জন্য একটি কাভার্ডভ্যানে ৬৬৫ কার্টনে ১৭ হাজার ৭৭৩ লিটার সয়াবিন তেল পরিবহন করা হচ্ছিল।
পথিমধ্যে রাত সাড়ে ৪টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের উমপাড়া ওভারব্রিজ এলাকায় পৌঁছালে কাভার্ডভ্যানটি ডাকাত দলের কবলে পড়ে। ডাকাতরা চালক ও তাঁর সহকারীকে হাত, মুখ ও চোখ বেঁধে ষোলঘর ইউনিয়নের কেয়টখালী এলাকায় ঢাকা-ভাঙ্গা রেললাইন ও ঢাকা-মাওয়া সার্ভিস রোডের মাঝামাঝি স্থানে ফেলে রেখে যায়। পরে অন্য একটি ট্রাকে করে সয়াবিন তেল নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর শ্রীনগর থানায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার বগুড়ার শেরপুরে অভিযান চালানো হয়।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কুসুম্বি ইউনিয়নের বেলঘরিয়া বাজারে আবদুস সালামের মালিকানাধীন দুটি গুদামে অভিযান চালিয়ে ডাকাতি হওয়া ৬৫৩ কার্টন সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে।
শাহাদাত হোসেন আরও জানান, জিজ্ঞাসাবাদে আবদুস সালাম দাবি করেছেন, তিনি জানতেন না যে তেলগুলো ডাকাতি করা। স্থানীয়ভাবে মুদিখানা ব্যবসা করা আবদুস সালাম কার মাধ্যমে এসব তেল কিনেছেন, সে তথ্যও তিনি জানিয়েছেন।
শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, মামলাটি মুন্সিগঞ্জের শ্রীনগর থানায় হওয়ায় আটক ব্যক্তি এবং উদ্ধার করা মালামাল সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

গাইবান্ধায় এবার নদীভাঙনে বিলীন হয়েছে ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে পাঠদান চলছে ছাপরাঘরে কিংবা খোলা আকাশের নিচে। ফলে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এতে শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আরও কিছু বিদ্যালয় ঝুঁকিতে রয়েছে।
৩ ঘণ্টা আগে
বগুড়া জেলা পুলিশের বিভিন্ন বিল-ভাউচারে জালিয়াতির নতুন তথ্য সামনে এসেছে। এই জালিয়াতির ঘটনায় গঠন করা তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, ভুয়া টিএ বিল তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের পরিমাণ ইতিমধ্যে তিন কোটি টাকা ছাড়িয়েছে। এ ঘটনায় বগুড়া জেলা পুলিশের সাবেক ও বর্তমান কর্মরত প্রায় ৩০ সদস্যের নাম তদন্তে এসেছে।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধের চারটি পৃথক স্থানে প্রায় ২০০ মিটার অংশে ধস দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁচকোল বাজার ও পুঁটিমারি এলাকার মাঝামাঝি স্থানে বাঁধে নতুন করে ৩৫ মিটার ধস সৃষ্টি হয়।
৩ ঘণ্টা আগে
বিদ্যালয়ের মাঠের উত্তর দিকে একতলা ভবন। পূর্ব পাশে আরেকটি দোতলা ভবন। মাত্র ৫২ শতক জমির ওপর দুটি ভবন নির্মাণের কারণে বিদ্যালয়ের খেলার মাঠটি ছোট হয়ে গেছে। গত সোমবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের কাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিত্র দেখা যায়।
৪ ঘণ্টা আগে