জামালগঞ্জ

সুনামগঞ্জের জামালগঞ্জে ইয়াবাসহ আটক বিএনপি নেতাসহ ২ জনের বিরুদ্ধে মামলা
সুনামগঞ্জের জামালগঞ্জে ১৯৫টি ইয়াবাসহ আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটক ব্যক্তিদের একজন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এমরান হোসেন রুবেল। বৃহস্পতিবার রাতে খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে পুলিশ।

দুই মণ ধানের দামে এক শ্রমিক
সুনামগঞ্জের করচার হাওর এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে ধানের মুইট (আঁটি) নৌকা থেকে তীরে তুলছিলেন ষাটোর্ধ্ব কৃষক নিবারণ দেবনাথ। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের আদুখালি গ্রামের বাসিন্দা। এবার তিনি বোরো জমি আবাদ করেছেন ২০ খানি (৩০ শতকে এক খানি)। এর মধ্যে ৭ খানি জমি পানিতে তলিয়ে নষ্ট হয়েছে।

জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল গ্রেপ্তার
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আল আজাদকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার করেছে জামালগঞ্জ থানা-পুলিশ। গতকাল সোমবার (৬ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সাচনা বাজারের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জামালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ৩
বিরোধের জেরে সুনামগঞ্জের জামালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ শুক্রবার জুমার নামাজের পর জামালগঞ্জ সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ সংঘর্ষ বাধে। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।












