
শেরপুরের নালিতাবাড়ীতে রিমা আক্তার (১৪) নামের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রামে নানার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের হাতলেখা একটি আবেগঘন চিরকুট উদ্ধার করেছে। নিহত রিমা আন্ধারুপাড়া গ্রামের মৃত রিপন মিয়ার মেয়ে এবং স্থানীয় একটি ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ছোটবেলায় সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যুর পর থেকে মা ও অন্য দুই বোনের সঙ্গে নানার বাড়িতেই থাকত রিমা। সম্প্রতি পরিবারের পক্ষ থেকে তার বিয়ের উদ্যোগ নেওয়া হলে সে অসন্তোষ প্রকাশ করে। স্বজনদের দাবি, প্রতিবেশী এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল।

গতকাল শনিবার সন্ধ্যায় বসতঘরের ভেতর রিমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেন পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
উদ্ধার করা চিরকুটে রিমা তার মায়ের উদ্দেশে ভালোবাসার মানুষকে বিয়ে করতে না পারা এবং পরিবারের পছন্দের বিয়েতে অমতের কথা উল্লেখ করেছে।
চিরকুটে রিমা লিখেছে, ‘মা, তুমি কি একবারও ভাবছিলা, আমি তারে পাইলে সুখ পাব। হাজারো দুঃখ-কষ্টে থাকলেও আমি শান্তি পাইতাম। কারণ তারে যে আমি ভালোবাসি।’
একই সঙ্গে আত্মহত্যার ঘটনায় কাউকে দায়ী না করার জন্য আকুতি জানিয়ে সে লেখে, ‘এখানে কারো দোষ নাই। তাও যদি তোমরা তারে অপরাধী হিসাবে দোষ দেও, তাইলে আমি মইরা গেলেও শান্তি পাইতাম না।’
লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, ‘ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহের পাশাপাশি একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

জয়পুরহাট শহরের জানিয়ার বাগান এলাকায় গৃহবধূ সাজেদা ইসলাম সাজু হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
৯ মিনিট আগে
ভাগ্যের চাকা ঘুরাতে জাপানে কর্মসংস্থানের স্বপ্ন বুনেছিলেন যুবক সোহেল রানা। সুদে ঋণ নিয়ে ও জমি বন্ধক রেখে দালালের হাতে তুলে দিয়েছিলেন ৫ লাখ টাকা। বিনিময়ে তাঁর হাতে ভিসাসহ প্রয়োজনীয় কাগজপত্রও তুলে দেওয়া হয়েছিল। বিদেশযাত্রার প্রস্তুতি হিসেবে সোহেল স্বজনদের কাছ থেকে বিদায়ও নিয়েছিলেন।
২৪ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুরে অ্যাডভোকেট শরিফুদ্দিন রিমন (৬০) নামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে কুষ্টিয়া শহরের পুলিশ লাইনস এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৯ মিনিট আগে
আশুলিয়ার জামগড়ায় প্রীটি কম্পোজিং লিমিটেডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আটজন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। তিতাস গ্যাসের কর্মকর্তাদের দাবি, সিএনজি স্টেশন থেকে অবৈধভাবে সিলিন্ডারে আনা গ্যাস কারখানায় ব্যবহার করা হতো। বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ জানতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।
৩৫ মিনিট আগে