
শেরপুরের নালিতাবাড়ীতে রিমা আক্তার (১৪) নামের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রামে নানার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের হাতলেখা একটি আবেগঘন চিরকুট উদ্ধার করেছে।

চট্টগ্রামের হালিশহরে চিরকুট লিখে জনতা ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসাইনের আত্মহত্যার অভিযোগ উঠেছে। পুলিশ তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় তাঁর স্ত্রী হালিশহর থানায় অপমৃত্যু মামলা করেছেন।

মাদারীপুরের কালকিনিতে হাসপাতালে স্ত্রী মোসা. লাবনী আক্তারের লাশ রেখে স্বামী রিফাত ঘরামী পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে। মারা যাওয়ার আগে ওই গৃহবধূ একটি চিরকুট লিখে গেছেন বলে জানা গেছে। কালকিনি পৌর এলাকার গোপালপুর গ্রামে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।

গতকাল রোববার (১৯ জুলাই) ভৈরবের এসএ পরিবহন থেকে একটি পার্সেল পাঠানো হয়। পার্সেলে প্রেরকের ঠিকানায় ‘হরিদাস, আশুগঞ্জ’ এবং একটি মোবাইল নম্বর (০১৭৩৮-৮৩৩৩২৯) উল্লেখ করা হয়। প্রাপকের ঠিকানায় লেখা ছিল পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুকের নাম ও তাঁর ব্যক্তিগত মোবাইল নম্বর।