
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) নৃশংসভাবে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববার (১৩ জুলাই) ভোররাতে নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার চায়না মোড় এলাকা থেকে ঢাকার ডিবি পুলিশ নেত্রকোনা পুলিশের সহায়তায় তাঁদের গ্রেপ্তার করে।
নেত্রকোনার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, ঢাকার গোয়েন্দা পুলিশ নেত্রকোনা পুলিশের সহায়তায় দুর্গাপুরের চায়নার মোড় এলাকায় গতকাল শনিবার রাত সাড়ে ৪টার দিকে অভিযান চালায়। পরে আজ ভোররাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন সজীব ব্যাপারী ও রাজীব ব্যাপারী। তাঁরা বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার টুনারচর এলাকার ইউনুস ব্যাপারীর ছেলে। তাঁদের মধ্যে রাজীব ১০ নম্বর ও সজীব ৭ নম্বর এজাহারনামীয় আসামি।
গত বুধবার মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে নৃশংসভাবে সোহাগকে হত্যা করেন একদল লোক। হত্যার আগে ডেকে নিয়ে তাঁকে পিটিয়ে এবং ইট-পাথরের টুকরা দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়। একপর্যায়ে তাঁকে বিবস্ত্র করা হয়। তাঁর শরীরের ওপর উঠে লাফান কেউ কেউ।
সোহাগ হত্যার ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় গত বৃহস্পতিবার একটি মামলা হয়েছে। নিহত সোহাগের বোন মঞ্জুয়ারা বেগম (৪২) মামলাটি করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১৫ থেকে ২০ জনকে।
আজ রাজীব ও সজীব দুই ভাইকে গ্রেপ্তারসহ মোট সাতজনকে এ পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।
আরো খবর পড়ুন:

মাদারীপুরের রাজৈরের মানবপাচার মামলার প্রধান আসামি জুলহাস তালুকদারকে ঢাকার কদমতলী থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৮ ও র্যাব-১০। ইতালি পাঠানোর নামে অর্থ নেওয়া, লিবিয়ায় আটকে নির্যাতনের অভিযোগে দায়ের মামলায় বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
৩ মিনিট আগে
রাজধানীর মিরপুর মডেল থানার পেছনের ঝোপ থেকে একটি পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে মিরপুর মডেল থানা ভবনের পেছনের ঝোপঝাড়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি দেখতে পেয়ে পুলিশ তা উদ্ধার করে...
১০ মিনিট আগে
রাজশাহীতে জ্বালানি তেলের সংকটের গুজবে ফিলিং স্টেশনগুলোয় হুড়োহুড়ি শুরু করেছেন মোটরসাইকেলের চালকেরা। গতকাল মঙ্গলবার রাত থেকে ফিলিং স্টেশনগুলোয় ফের বাইকের সারি দেখা যাচ্ছে। এই অবস্থায় আজ বুধবার দুপুরে সংশ্লিষ্টদের নিয়ে জরুরি সভা করেছে জেলা প্রশাসন।
১০ মিনিট আগে
মাদারীপুরে নদ-নদীর পানি বৃদ্ধি ও স্রোতের তীব্রতায় পদ্মা, আড়িয়াল খা ও পালরদী নদীর বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। ঝুঁকিতে রয়েছে ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি স্থাপনা। পাউবো জানিয়েছে, সাড়ে ২৮ লাখ টাকায় ৮ হাজার বালুর বস্তা ফেলা হচ্ছে।
২২ মিনিট আগে