
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আগামী দিনে কোনো ফ্যাসিবাদ যেন না সৃষ্টি হয়, সে জন্যই গণভোট। আগামী দিনে যেন কোনো ফ্যাসিস্ট সৃষ্টি না হয়, সেটার জন্যই জুলাই সনদ।
আজ সোমবার দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে গণভোট প্রচার ও উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
ফরিদা আখতার বলেন, ‘গণভোট হলো—এমন এমন মৌলিক বিষয়গুলোকে নেওয়া হয়েছে, যেখানে প্যাকেজ হিসেবে আপনি যদি একমত হন, সেটাতে ‘‘হ্যাঁ’’ বলবেন আর যদি একমত না হন, তাহলে ‘‘না’’ বলবেন। আমরা ‘‘হ্যাঁ’’-এর পক্ষে কথা বলতে চাই। কারণ, এটার ব্যাপারে কোনো ভুল ধারণা থাকতে পারে। আমরা জানি, নির্বাচন হলে পরে যখন নাকি সরকার গঠন হবে, তাদেরও যে কিছু দায়দায়িত্ব আছে, অন্তর্বর্তী সরকার যাওয়ার আগে জনগণের মাধ্যমে মতামত নিয়ে সেটাকে দিয়ে যেতে চাই। আমরা আপনাদের চাপিয়ে দেব না যে, ‘‘হ্যাঁ’’ ভোট দিতেই হবে। আমরা মনে করি, নির্বাচনের সময়ে আমরা আর একটি ভোট চাইতেই পারি, সেটা ‘‘হ্যাঁ’’ ভোট। কারণ, জুলাই সনদের বাস্তবায়ন যেন সম্ভব হয় এবং জুলাই সনদে যে আকাঙ্ক্ষাটা ব্যক্ত করা হয়েছিল, সেগুলো যেন সম্ভব হয়।’
উপদেষ্টা আরও বলেন, ‘আমরা আমাদের কর্তব্য পালন করতে এসেছি। এখানে কোনো আইন লঙ্ঘন হয়নি। আমরা আমাদের কেবিনেটে সিদ্ধান্ত নিয়ে এ কাজ করছি, যেন জনগণের কাছে আমরা বলতে পারি, শুধু একটি নির্বাচন দেওয়ার জন্য সরকার গঠন করিনি। আগামী সরকার কেমন হবে, সে বিষয়ে জনগণের রায় নেওয়ার জন্য করেছি।’
জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহম্মেদ সিদ্দিকী, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মান্নান, জেলা তথ্য অফিসের উপপরিচালক পরিক্ষিৎ চৌধুরী। এ সময় জুলাই যোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

ব্যাক ওয়াটার টুরিজমের আওতায় নদীমাতৃক বাংলাদেশের প্রায় পুরো অঞ্চলই অন্তর্ভুক্ত করা সম্ভব। তবে এ পর্যটন বিকাশে নির্দিষ্ট ও বিশেষ জনগোষ্ঠীকে লক্ষ্য করে পরিকল্পনা নিতে হবে। একই সঙ্গে পর্যটন স্পটগুলোর উন্নয়নে স্থানীয় জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি...
১ মিনিট আগে
বরিশালের মেঘনা তীরবর্তী মেহেন্দীগঞ্জের উলানিয়া (কালীগঞ্জ) লঞ্চঘাটের ইজারাদারকে সতর্ক নোটিশ দিয়েছে বিআইডব্লিউটিএ। বিধিবহির্ভূত অতিরিক্ত ভেড়ানোর (বার্দিং) ফি দাবি করায় আজ বৃহস্পতিবার কালীগঞ্জ লঞ্চঘাটের ইজারাদার সৈয়দ আকবর আলী চৌধুরীকে এ সতর্ক নোটিশ দেওয়া হয়।
৯ মিনিট আগে
লালমনিরহাটের হাতীবান্ধায় ডাকাতির প্রস্তুতির সময় একটি প্রাইভেট কারসহ আন্তজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, মানব পাচার, চুরিসহ একাধিক মামলা রয়েছে। বিভিন্ন আদালতে সাজাপ্রাপ্তও তাঁরা। তাঁদের বিরুদ্ধে নতুন করে আরও একটি মামলা করা হয়েছে।
১১ মিনিট আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার চরশিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন তিনতলা ভবনে বড় বড় ফাটল দেখা দেওয়ায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ভবনটি দুই পুকুরের মাঝখানে নির্মাণ করায় ঝুঁকি বেড়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ইউএনও।
১৪ মিনিট আগে