নেত্রকোণা জেলা বাংলাদেশের উত্তর-মধ্যাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা, যা কৃষি, নদী, চা বাগান এবং ঐতিহ্যবাহী স্থাপনার জন্য পরিচিত। জেলার মোট এলাকা প্রায় ২,৭০০ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ১.৭ মিলিয়ন। জেলার বিভিন্ন উপজেলা—যেমন বারহাট্টা, দুর্গাপুর, কেন্দুয়া, আটপাড়া, মদন, খালিয়াজুরী, কলমাকান্দা, মোহনগঞ্জ, পূর্বধলা ও নেত্রকোণা সদর—এর সর্বশেষ খবর এবং স্থানীয় প্রশাসন, উন্নয়ন, কৃষি, নদী ও সামাজিক নানা ঘটনার তথ্য জানতে পারবেন এখানে।

নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের আশ্বাস দিয়ে এক তরুণীকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে মো. রাকিব (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় আজ বুধবার দুপুরে ওই তরুণী থানায় লিখিত অভিযোগ করেছেন।

নেত্রকোনার পূর্বধলায় কোরবানির পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষে ও এক যুবদল নেতার মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর ২৫ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে নেত্রকোনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আসামিরা জামিন আবেদন করলে আদালত...

নেত্রকোনার পূর্বধলায় সাংবাদিক পরিচয়ে একটি কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি এবং চালক ও সহকারীকে মারধরের অভিযোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লবের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার খালুয়া দাখিল মাদ্রাসায় দীর্ঘদিন ধরে ১১ জন শিক্ষকের পদ শূন্য রয়েছে। ১০ জন শিক্ষক দিয়ে ৪১৩ জন শিক্ষার্থীর পাঠদান চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষকে। শিক্ষকসংকটের পাশাপাশি পর্যাপ্ত শ্রেণিকক্ষ, ওয়াশব্লক ও যাতায়াতের উপযোগী সড়ক না থাকায় শিক্ষার্থী ও শিক্ষকদের