গ্রেপ্তার

তেহরানে গ্রেপ্তার অস্কার মনোনীত ইরানি চিত্রনাট্যকার মেহদি মাহমুদিয়ান
ইরানের মানবাধিকারকর্মী, সাংবাদিক ও অস্কার মনোনীত চিত্রনাট্যকার মেহদি মাহমুদিয়ানকে তেহরানে তাঁর নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রখ্যাত নির্মাতা জাফর পানাহির কান উৎসবে পুরস্কারজয়ী সিনেমা ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’-এর সহচিত্রনাট্যকার তিনি। গত বুধবার তাঁকে আটক করে নিয়ে যান ইরানের...

দেবিদ্বারে ভাতিজিকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
কুমিল্লার দেবিদ্বারে ১১ বছর বয়সী ভাতিজিকে ধর্ষণের অভিযোগে মো. নুরুল ইসলাম (৩৩) নামের এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার দুপুরে আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ছাত্রলীগ কর্মীকে না পেয়ে চা-বিক্রেতা বড় ভাইকে ধরে নিয়ে গেল পুলিশ
নেত্রকোনার মোহনগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীকে বাড়িতে না পেয়ে তাঁর বড় ভাই চা বিক্রেতা দিদারুল ইসলাম দিদারকে (২৯) ধরে নিয়ে গেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌরশহরের নওহাল এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

নান্দাইলে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ৩
ময়মনসিংহের নান্দাইলে সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।










