
নিখোঁজ হওয়ার পরদিন শনিবার দুপুরে একটি অপরিচিত নম্বর থেকে আরিফের বাবার কাছে ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে জানানো হয়, আরিফ তাদের হেফাজতে রয়েছে। ছেলেকে ফিরে পেতে প্রথমে ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে দর-কষাকষির একপর্যায়ে ৩০ হাজার টাকায় সমঝোতা হয়।

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী কুল্লাগড়া ও দুর্গাপুর সদর ইউনিয়ন এলাকায় বন্যহাতির উপদ্রব ও প্রাণহানি ঠেকাতে ২০টি সোলার স্ট্রিটলাইট স্থাপন শুরু হয়েছে। সোমবার দাহাপাড়ায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রকল্পটি ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে বাস্তবায়িত হয়েছে...

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সুপারিবাগানে ঢুকে পড়ার অভিযোগে তিনটি ছাগল পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাবাসীর কাছে প্রতিকার না পেয়ে মৃত ছাগলগুলো নিয়ে থানায় হাজির হন ভুক্তভোগী ছাগল মালিক এবং তিনি লিখিত অভিযোগ দায়ের করেন।

নেত্রকোনার দুর্গাপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল কর্মসূচির জন্য অবৈধভাবে বনরুটি উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।