
যুবদল নেতার ৫ কোটি টাকা চাঁদা দাবি এবং শরীয়তপুরের গাড়ি রাজধানীর যাত্রাবাড়ীতে ঢুকতে বাধা দেওয়ার প্রতিবাদে পদ্মা সেতু দক্ষিণ টোল প্লাজা অবরোধ করে বিক্ষোভ হয়েছে। এ সময় পদ্মা সেতু দিয়ে যান চলাচল প্রায় আধা ঘণ্টা বন্ধ থাকে। পরে থানার পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।
আজ শনিবার পদ্মা সেতু জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যুব শক্তি ও শরীয়তপুরের সর্বস্তরের জনগণের ব্যানারে এই বিক্ষোভ করা হয়।
বিক্ষোভে প্রায় পাঁচ শতাধিক ছাত্র-জনতা অংশ নেন। এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনের জেলা আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, ‘ফাহিম নামের যুবদলের এক নেতা যাত্রাবাড়ীতে শরীয়তপুরের পরিবহন থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছে। সম্প্রতি সে শরীয়তপুরের পরিবহনমালিকদের কাছে ৫ কোটি টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে না পারায় যুবদল নেতা ও তার লোকজন শরীয়তপুরের কোনো গাড়ি যাত্রাবাড়ী ঢুকতে দিচ্ছে না। গাড়ি যাত্রাবাড়ী ঢুকলেই ভাঙচুর ও শ্রমিকদের মারধর করে।’

ইমরান আল নাজির বলেন, ‘আজকে আমরা পদ্মা সেতু দক্ষিণ টোল প্লাজায় সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওই চাঁদাবাজ ফাহিমকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।’
এ ছাড়া রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল চত্বরে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ মিয়া ওরফে সোহাগকে মধ্যযুগীয় কায়দায় পাথর মেরে হত্যার সঙ্গে জড়িত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে শরীয়তপুরবাসীকে সঙ্গে নিয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
মুখ্য সংগঠক আমিন মোহাম্মদ জিতু বলেন, ‘সারা দেশে যে মব জাস্টিস শুরু হয়েছে, তারই ধারাবাহিকতায় মিটফোর্ড হাসপাতালের সামনে মধ্যযুগীয় কায়দায় পাথর মেরে মানুষ হত্যা করা হয়েছে। চব্বিশ-পরবর্তী বাংলাদেশে এমন মব জাস্টিস ও চাঁদাবাজি চলতে পারে না। আমরা এই মব জাস্টিস ও চাঁদাবাজির বিরুদ্ধে আজকে প্রাথমিকভাবে পদ্মা সেতু টোল প্লাজা অবরোধ করেছি। যদি এসব বন্ধ করা না হয় এবং দোষীদের আইনের আওতায় আনা না হয়, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি দেব।’

এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসাইন বলেন, ‘পদ্মা সেতু টোল প্লাজা অবরোধের খবর পাওয়ামাত্র আমরা ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছি। তারাও আমাদের অনুরোধ সাড়া দিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেছে।’
সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট সরকার পতনের পর যাত্রাবাড়ীতে শরীয়তপুরের বিভিন্ন পরিবহন থেকে প্রতিদিন ৩০ থেকে ৪০ হাজার টাকা চাঁদা আদায় করে আসছেন স্থানীয় যুবদল নেতা মুশফিকুর রহমান ফাহিম। সম্প্রতি তিনি শরীয়তপুরের পরিবহন থেকে ৫ কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে যাত্রাবাড়ীতে শরীয়তপুরের কোনো পরিবহন ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়ে দেন যুবদলের সাবেক এই নেতা।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ৯ জুলাই থেকে যাত্রাবাড়ী থেকে শরীয়তপুরের গাড়ি চলাচল বন্ধ করে দেন যুবদল নেতা ফাহিম ও তাঁর লোকজন। এ পর্যন্ত দোলাইরপাড় ও যাত্রাবাড়ী এলাকায় ফাহিম ও তাঁর লোকজন শরীয়তপুরের প্রায় ২৫টি গাড়ি ভাঙচুর এবং ১০ জন শ্রমিককে আহত করেন বলে অভিযোগ শরীয়তপুর বাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাদের।
এ ঘটনায় শরীয়তপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের পক্ষ থেকে ডিএমপি পুলিশ কমিশনার, ঢাকা রেঞ্জের ডিআইজি, র্যাব ও সেনাবাহিনী বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
আজ শনিবার (১২ জুলাই) দুপুরে শরীয়তপুর পৌর বাস টার্মিনালে সংবাদ সম্মেলন করেন শরীয়তপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ ও শরীয়তপুর আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা।
আরও খবর পড়ুন:

পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ বাস্তবায়ন ও পার্বত্য মন্ত্রণালয়ের গঠন নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আজ বৃহস্পতিবার রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি দেওয়া হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত...
১৪ মিনিট আগে
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) গাজীপুর শাখার সহসভাপতি মো. কামরুজ্জামান মোল্লার (৬৫) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আজ বৃহস্পতিবার নিহতের ছেলে কৌশিক জামান বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
৩৭ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সেলিম মণ্ডল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সেলিনা খাতুন শুনানি শেষে এ আদেশ দেন। আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক...
৪০ মিনিট আগে
ফরিদপুরে যৌতুক না দেওয়ায় স্ত্রী রেখা বেগমকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় স্বামী জাকির মোল্যাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
২ ঘণ্টা আগে