পিরোজপুরে একটি হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন পিরোজপুরের জেলা ও দায়রা জজ আদালত। আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে পিরোজপুরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুজিবুর রহমান এ রায় দেন।
আসামিরা হলেন স্বপন ওরফে সোহেল মোল্লা (২৮), কাদের মোল্লা (৩৫), আ. রশীদ মোল্লা (৭০), ইরানী বেগম (২৫), সুফিয়া বেগম (৪৫) ও পুন্ন বেগম।
অপর আসামি রোজিনাকে বেকসুর খালাস দেন আদালত। অন্য আসামিদের মধ্যে আ. রব মোল্লা, মন্নাফ মোল্লা ও মুনসুর মোল্লা আদালতে বিচারাধীন অবস্থায় মারা যান।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ২২ অক্টোবর পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার চন্ডিপুরে জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আবু আকনকে (৪২) পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ ঘটনায় আ. জব্বার বাদী হয়ে পিরোজপুর আদালতে মামলা করেন।
পিরোজপুরের জেলা ও দায়রা জজ আদালতের পিপি আবুল কালাম আকন জানান, আজ পিরোজপুর বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুজিবর রহমান ছয়জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। অপর আসামি রোজিনা বেগমকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। তিন আসামি আদালতে বিচারাধীন অবস্থায় মারা যায়।

রাজধানীর গুলশান থানার একটি হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী চাঁদাবাজির মামলায় আলোচিত আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদকে জামিন দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনাইদ...
১১ মিনিট আগে
বান্দরবানের থানচি উপজেলায় সমাজপতি, ৩৬০ নম্বর কোয়াইক্ষ্যং মৌজার হেডম্যান ও থানচি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মাংসার ম্রো আর নেই। এই অভিভাবকের মৃত্যুর খবরে পুরো উপজেলায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
২১ মিনিট আগে
যশোরের আলোচিত ‘গোফরান বাহিনীর’ প্রধান নাসির শেখ ওরফে গোফরান শেখসহ দুজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে লুণ্ঠিত মোটরসাইকেল, ল্যাপটপসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
৩৩ মিনিট আগে
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিবুল ইসলাম (২৫) নামের এক যুবককে গুলি করে হত্যার অভিযোগে শাহবাগ থানায় মামলা করা হয়েছে। আজ রোববার দিবাগত রাতে নিহতের বাবা মো. তরিকুল ইসলাম খোকন এই মামলা দায়ের করেন।
১ ঘণ্টা আগে