Ajker Patrika

মেঘনা থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
মেঘনা থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট
নদী থেকে অবৈধভাবে মাটি কাটার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

মেঘনা নদীর চর সোনারামপুর এলাকায় ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কাটার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। আজ মঙ্গলবার দুপুরের দিকে এ অবরোধের ঘটনা ঘটে। প্রায় দুই ঘন্টার অবরোধে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং শত শত যাত্রী দুর্ভোগে পড়েন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিক্ষোভকারীরা প্রথমে চর সোনারামপুরে নদীর তীরে মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে আশুগঞ্জ বাজার হয়ে আশুগঞ্জ গোলচত্বর প্রদক্ষিণ করে।

মিছিল শেষে আন্দোলনকারীরা আশুগঞ্জ গোলচত্বরে অবস্থান নিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল।

বিক্ষোভকারীদের অভিযোগ, চর সোনারামপুর এলাকায় ড্রেজার বসিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। এর ফলে নদীভাঙনের ঝুঁকি বাড়ছে এবং স্থানীয় বসতভিটা ও ফসলি জমিসহ পুরো এলাকা হুমকির মুখে পড়েছে।

আন্দোলনকারীরা জানান, চর সোনারামপুর এলাকা থেকে ড্রেজার সরিয়ে অন্যত্র নেওয়া না হলে তাঁরা অবরোধ প্রত্যাহার করবেন না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত