
পটুয়াখালী দশমিনা উপজেলায় ককটেল বিস্ফোরণ মামলার প্রধান আসামি মো. ইউনূস খলিফাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা রণগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর লঞ্চঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার বিবরণে জানা যায়, গত বছরের ১৩ ডিসেম্বর উপজেলার চর বোরহান ইউনিয়নের চর শাহজালাল এলাকায় মো. ইউনূস খলিফার নেতৃত্বে ৫০-৬০ জন সশস্ত্র অবস্থায় মো. ফজলুল হক কালুর জমি দখলের উদ্দেশ্যে যান। এ সময় সেখানে নির্মাণাধীন একটি ঘরের সামনে ২-৩টি ককটেল বিস্ফোরণ করে জনমনে আতঙ্ক তৈরি করেন এবং পেট্রল দিয়ে একটি নির্মাণাধীন ঘর পুড়িয়ে দেন। এই ঘটনায় ফজলুল হক পরদিন ১৪ ডিসেম্বর ইউনূসকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫ জনের বিরুদ্ধে দশমিনা থানায় ককটেল বিস্ফোরণ, ঘর পোড়ানো, মালামাল লুটের মামলা করেন।
থানা সূত্রে জানা যায়, মামলা হওয়ার পর থেকে আসামিরা আত্মগোপনে ছিলেন। আজ মামলার প্রধান আসামি মো. ইউনূস খলিফাকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্তকারী থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ আজকের পত্রিকাকে জানান, ঘটনার বিষয়ে থানায় মামলা রুজু হওয়ার পর থেকে আসামিরা পালাতক ছিলেন। আজ মামলার প্রধান আসামিকে তাঁর নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, ককটেল বিস্ফোরণ মামলার এজাহারভুক্ত আসামিরা দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। আজ প্রধান আসামিকে গ্রেপ্তার করে দুপুরের দিকে আদালতে পাঠানো হয়েছে। এই মামলায় বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বস্তল এলাকায় মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জের ধরে মো. হোসেন (৪০) নামে এক ব্যক্তির ওপর হামলার ঘটনা ঘটেছে। সেই সঙ্গে গুলিবর্ষণসহ তাঁর ঘরবাড়ি ভাঙচুর, লুটপাটের ঘটনা ঘটেছে। আহত অবস্থায় হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে...
৭ মিনিট আগে
ফরিদপুরে মাদক কারবারের অভিযোগে এক নারীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার জুমার নামাজ শেষে পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের ভাটিলক্ষীপুর বেড়িবাঁধ এলাকায় শতাধিক স্থানীয় বাসিন্দা লাঠিসোঁটা নিয়ে বাড়িটিতে হামলা চালান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় স্থানীয়রা ওই পরিবারকে
৩০ মিনিট আগে
লেখক তাঁর গ্রন্থে বিষয়গুলো যথার্থভাবে তুলে ধরেছেন। গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া দেশকে বাঁচাতে গিয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দুই সন্তানকে নিয়ে দেশ ত্যাগ করেননি। তিনি এই দেশকেই তাঁর একমাত্র ঠিকানা হিসেবে বেছে নিয়েছিলেন...
৩৪ মিনিট আগে
গ্যাস ও বিদ্যুৎ-সংকট সমাধানের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন রাজধানীর শ্যামপুর-কদমতলী এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, এই এলাকার গ্যাস-সংকট কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। কর্তৃপক্ষ আন্তরিক হলেই এ সমস্যার সমাধান সম্ভব বলেও দাবি করেছেন তাঁরা...
৪০ মিনিট আগে