
ঝালকাঠির নলছিটিতে মরদেহ জানাজায় নেওয়ার পথে লাশবাহী খাটিয়ায় দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
আহতদের মধ্যে মৃত ব্যক্তির দুই ছেলেসহ স্বজনেরা রয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দিলে কিছু সময়ের জন্য বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সোমবার (১৮ মে) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকার সমাজদার বাড়ির সামনে (বকুলতলা এলাকায়) এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কামরুল ইসলাম খান নামে এক ব্যক্তির মরদেহ দাফন ও জানাজার উদ্দেশ্যে খাটিয়ায় করে নিয়ে যাচ্ছিলেন স্বজনেরা। এ সময় বরিশালগামী দ্রুতগতির একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাটিয়া বহনকারীদের ওপর উঠে যায়। এতে খাটিয়া থেকে মরদেহটি সড়কে পড়ে যায় এবং চারজন গুরুতর আহত হন।
আহতরা হলেন—মৃত ব্যক্তির ছেলে মো. ওলি, আরেক ছেলে, শ্যালক নাছির, ভাগনে মো. রেজা এবং মেয়ের ঘরের এক নাতি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। এতে কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে নলছিটি থানা-পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন এবং পরিস্থিতি স্বাভাবিক করেন। পরে মহাসড়কে যান চলাচল পুনরায় শুরু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘একটি পিকআপ খাটিয়া বহনকারীদের চাপা দিলে কয়েকজন আহত হন। পরে উত্তেজিত জনতা গাড়িটিতে আগুন দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

চট্টগ্রামে বড়দের বিরোধের জেরে গত সাড়ে চার মাসে ছয় শিশুর প্রাণহানির ঘটনা ঘটেছে। পারিবারিক ও দুপক্ষের সংঘাতের মাঝখানে পড়ে এসব শিশু নিহত হয় বলে জানা গেছে। তবে এসব হত্যাকাণ্ডের মামলার অগ্রগতি ধীরগতির হওয়ায় হতাশা প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবারগুলো।
৪ ঘণ্টা আগে
খুলনায় প্রাকৃতিক দুর্যোগ এবং মানবসৃষ্ট নানা কারণে সারা বছরই স্থায়ী-অস্থায়ী জলাবদ্ধতার শিকার হচ্ছে ফসলের খেত। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক জরিপে এই জলাবদ্ধতার পেছনে ১৫টি কারণ উঠে এসেছে। ওই প্রতিবেদনে জেলার আটটি উপজেলায় বছরে ১০ হাজার হেক্টর আবাদি জমি জলাবদ্ধতার কবলে পড়ে বলে উল্লেখ করা হয়।
৪ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ী স্টেশনের কাছে মোবারকপুর রেল ক্রসিংয়ে গেটম্যান না থাকায় চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গত তিন বছরে ওই ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে প্রায় পাঁচজনের মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে চারজনই ছিলেন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি এবং একজন ধান ব্যবসায়ী।
৫ ঘণ্টা আগে
কিশোরগঞ্জে ৫ মাস ধরে যক্ষ্মা প্রতিরোধের বিসিজি ও ওপিভির (পোলিও) টিকা মিলছে না; পাশাপাশি পেন্টা ও পিসিভি টিকারও সংকট রয়েছে। হামজনিত শিশুমৃত্যুর ঘটনায় যখন দেশজুড়ে উদ্বেগ বাড়ছে, তখন এসব টিকা না পেয়ে অনেকটা দিশেহারা হয়ে পড়েছেন অভিভাবকেরা। তাঁরা দ্রুত সরবরাহ নিশ্চিতের দাবি জানিয়েছেন।
৫ ঘণ্টা আগে