বগুড়ায় বন্ধুদের সঙ্গে আড্ডা ও মদপানের পর এক তরুণী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—বগুড়া সদর উপজেলার ফুলবাড়ী দক্ষিণ হাজীপাড়া এলাকার কাওছার (১৯), ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকার বাঁধন (১৯) এবং উত্তর কাটনারপাড়া এলাকার রকি (১৯)।
আজ সোমবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণীর সঙ্গে অভিযুক্ত যুবকদের পূর্বপরিচয় ও বন্ধুত্ব ছিল। গতকাল রোববার রাত ৮টার দিকে ওই তরুণী শহরের পুলিশ প্লাজার সপ্তম তলায় অবস্থিত ‘লাক জোন’ নামের একটি দোকানে যান। সেখানে আগে থেকেই কাওছার, বাঁধন, সাদিকসহ আরও একজন অবস্থান করছিলেন।
সেখানে আড্ডার একপর্যায়ে তাঁরা মদ্যপানের পরিকল্পনা করেন এবং রাত সাড়ে ৯টার দিকে শহরের একটি হোটেল থেকে মদ সংগ্রহ করেন। পরবর্তীতে রাত সোয়া ১০টার দিকে তাঁরা সবাই মিলে ফুলবাড়ী দক্ষিণপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন শ্মশানঘাট এলাকার একটি নির্মাণাধীন ভবনে যান। সেখানে রকি নামের আরও এক যুবক তাঁদের সঙ্গে যোগ দেন।
ভুক্তভোগী তরুণীর অভিযোগ, ওই নির্মাণাধীন ভবনে মদ্যপানের একপর্যায়ে অভিযুক্তরা তাঁকে পালাক্রমে ধর্ষণ করে। পাশবিক নির্যাতন শেষে রাত গভীর হলে অভিযুক্ত বাঁধন তাঁকে ঘটনাস্থল থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
সে সময় সুযোগ বুঝে ওই তরুণী চিৎকার শুরু করেন এবং স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করেন। তরুণীর চিৎকার শুনে বিপদের আশঙ্কায় বাঁধন তাঁকে রেখে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয়রা টের পেয়ে পুলিশকে খবর দিলে ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করেন এবং রাতেই তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, ভুক্তভোগী তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় নিয়মিত মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার এজাহারভুক্ত পলাতক অন্য আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদ। আজ সোমবার (১৮ মে) এই তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন।
৬ মিনিট আগে
নড়াইলে মুরগি বহনকারী পিকআপের সঙ্গে ও লরির মুখোমুখি সংঘর্ষে পিকআপের হেলপার নিহত এবং চারজন আহত হয়েছেন। আজ সোমবার (১৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল-লোহাগড়া সড়কের উপজেলার তালতলা-ঘোষবাড়ি এলাকায় পল্লিবিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ১২ জন দগ্ধের ঘটনায় কাওসার (৩০) নামে আরও একজন মারা গেছেন। তিনি ওই ক্যানটিনের কর্মচারী ছিলেন। এই ঘটনায় তিনজনের মৃত্যু হলো।
২৫ মিনিট আগে
বগুড়ার শিবগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। আজ সোমবার সকালে মোকামতলা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন লক্ষ্মীপুর গ্রামের—জামিল উদ্দিনের ছেলে ইয়াছিন আলী (৩৩) ও মোফাজ্জল হোসেনের সুমন মোল্লা (৩৫)। তাঁরা সম্পর্কে চাচাতো ভাই।
২৭ মিনিট আগে