
দিনাজপুরের ফুলবাড়ী স্টেশনের কাছে মোবারকপুর রেল ক্রসিংয়ে গেটম্যান না থাকায় চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গত তিন বছরে ওই ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে প্রায় পাঁচজনের মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে চারজনই ছিলেন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি এবং একজন ধান ব্যবসায়ী।
জানা যায়, উপজেলার মোবারকপুর রেলক্রসিং দিয়ে ১২টি ডাউন এবং ১২টি আপ ট্রেন প্রতিদিন চলাচল করে। এ ছাড়া রয়েছে মালবাহী ট্রেন। একই সঙ্গে এই রেলক্রসিং দিয়ে ফুলবাড়ী সদরের সঙ্গে সড়ক যোগাযোগ রয়েছে প্রায় ৩০টি গ্রামের মানুষের।
এই সড়ক দিয়ে প্রতিদিন অন্তত ২০-২৫ হাজার মানুষ রিকশাভ্যান, অটোরিকশা, মোটরসাইকেল, কার, মাইক্রোবাস, মালপত্র বহনকারী ছোটবড় ট্রাক, ট্রলি, নছিমন, করিমনে যাতায়াত করে। ক্রসিংটিতে গেটম্যান না থাকায় প্রায় সময়ই হতাহতের
ঘটনা ঘটে।
জানতে চাইলে রসুলপুর গ্রামের রিকশাভ্যানের চালক আব্দুল হাই বলেন, গত দুই মাস আগে একজন মোটরসাইকেল নিয়ে রেলক্রসিং পার হওয়ার সময় পার্বতীপুর থেকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যান। পরে জানা যায়, লোকটি ওষুধ কোম্পানি বিক্রয় প্রতিনিধি ছিলেন। তবে তাঁর বাড়ির ঠিকানা স্থানীয়রা জানতে পারেননি।
পার্শ্ববর্তী ঢেড়েরহাটের ক্ষুদ্র ব্যবসায়ী মঞ্জুরুল ইসলাম বলেন, মোবারকপুর রেলক্রসিং পার হয়ে প্রতিদিন ফুলবাড়ীতে যাতায়াত করতে হয় বিভিন্ন ব্যবসায়িক কাজে। কিন্তু গেটম্যান না থাকায় কখন ট্রেন চলে আসে তা কেউ জানে না।
মোবারকপুর এলাকার রেললাইনের তদারকির দায়িত্বে থাকা ওয়েম্যান মাহাবুবুল আলম বলেন, তিনি রেললাইনের ছোটখাটো ত্রুটি মেরামতসহ লাইনের দুই পার্শ্বের আগাছা পরিষ্কার করেন। তবে বড় ধরনের ত্রুটি দেখা দিলে সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেন।
মাহাবুবুল আলম বলেন, রেললাইনের তদারকির জন্য মোবারকপুর রেল ক্রসিংয়ের আশপাশেই থাকতে হয়। তবে এ পথে প্রতিদিন বিপুল মানুষ যাতায়াত করে। গেটম্যান না থাকায় মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটে থাকে। গেটম্যান থাকলে এমন দুর্ঘটনা ঘটত না।
এ বিষয়ে ফুলবাড়ী রেলস্টেশনের স্টেশনমাস্টার আনন্দ চক্রবর্তী বলেন, রেলক্রসিংয়ে গেটম্যান নিয়োগের ক্ষমতা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। পার্বতীপুরের উপসহকারী প্রকৌশলী (পিডব্লিউআই) (পথ) শেখ আল আমিন বলেন, মোবারকপুর রেলক্রসিংটি বি গ্রেডের। এটিতে গেটম্যান নিয়োগ চাইলে এলাকাবাসীকে রেলওয়ের জেনারেল ম্যানেজার (জিএম), পশ্চিমাঞ্চল, রাজশাহী বরাবর আবেদন করলে তিনিই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

আসামির যাবজ্জীবন হয়েছে এক বছর আগে। রায় অনুসারে, সেই পরোয়ানা রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জে যাওয়ার কথা। কিন্তু এক বছরেও সেই পরোয়ানা পৌঁছায়নি। অভিযোগ রয়েছে, ঘুষ দেওয়ায় সেই পরোয়ানা আটকে রাখা হয়েছে।
১৪ মিনিট আগে
লালমনিরহাটের সীমান্তবর্তী পাটগ্রাম উপজেলায় দীর্ঘদিন ধরে সহকারী কমিশনার (ভূমি) ও সাবরেজিস্ট্রারের পদ দুটি শূন্য রয়েছে। ফলে উপজেলার ভূমিসংক্রান্ত জরুরি সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রতিদিন দূরদূরান্ত থেকে আসা শত শত মানুষ ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন।
১৪ মিনিট আগে
সময়ের সঙ্গে সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়লেও কেন্দ্রীয় গ্রন্থাগারের অবকাঠামো, আসনসংখ্যা ও বিভিন্ন সুযোগ-সুবিধায় তেমন পরিবর্তন আসেনি। বর্তমানে ৪০ হাজার শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে আসন রয়েছে মাত্র ১ হাজার ৪০০টি।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের বোয়ালখালীতে বিএনপির সাবেক এক নেতার বিরুদ্ধে রেলওয়ের অধিগ্রহণ করা জমি, সরকারি রাস্তা ও ব্যক্তিমালিকানাধীন জায়গা দখল করে পাঁচতলার বাণিজ্যিক ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ইজারাবহির্ভূতভাবে বাজার বসানোর অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে