
বগুড়ায় আত্মহত্যা করা ব্যবসায়ী রাহুল যাদবের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তাঁর সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল রোববার (১৭ মে) রাতে বগুড়া সদর থানায় মামলাটি করেন নিহত রাহুল যাদবের বাবা নিরঞ্জন গোয়ালা। তিনি বগুড়া শহরের নামাজগড় ডালপট্টি এলাকার ব্যবসায়ী।
মামলায় রাহুলের সাবেক স্ত্রী প্রিয়া রানী মহন্ত (২৮), তাঁর বর্তমান স্বামী হৃদয় মহন্ত (২৫) ও প্রিয়ার বাবা প্রদীপ মহন্তকে আসামি করা হয়েছে। আজ সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৬ সালে রাহুল যাদবের সঙ্গে প্রিয়া রানীর বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রিয়া রানীর সঙ্গে হৃদয় মহন্তের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি নিয়ে একাধিকবার হৃদয় মহন্ত ও প্রিয়ার বাবা প্রদীপ মহন্তকে জানানো হলেও তাঁরা কোনো ব্যবস্থা নেননি।
এতে আরও বলা হয়, গত ২৫ ফেব্রুয়ারি মেয়েকে কোচিং সেন্টারে নেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি প্রিয়া রানী। কয়েক দিন পর তিনি হৃদয় মহন্তকে বিয়ে করেছেন—এমন একটি হলফনামা পাঠান। অভিযোগ রয়েছে, বাড়ি ছাড়ার সময় তিনি নগদ ৮ লাখ ৭০ হাজার টাকা ও ২৬ ভরি স্বর্ণালংকার নিয়ে যান।
এ ঘটনার পর গত বৃহস্পতিবার (১৪ মে) ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে বিষাক্ত ট্যাবলেট সেবন করেন রাহুল যাদব। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে সেদিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পরিবারের দাবি, স্ত্রীর চলে যাওয়া এবং পরবর্তী ঘটনাগুলোতে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন রাহুল। ফেসবুক স্ট্যাটাসেও তিনি সেই বিষয়গুলোর উল্লেখ করেছিলেন।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত শুরু হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।

ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে ট্রেনের ক্যান্টিনবয়কে গ্রেপ্তার এবং নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিককে (৩০) বগুড়া আদালতের মাধ্যমে জেলা কারাগারে...
৩ মিনিট আগে
সার নিতে আসা কয়েকজন কৃষক জানান, সকালে ডিলার পয়েন্ট থেকে সার বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হতে দেরি হচ্ছিল। এর মধ্যে অনেক কৃষক ডিলার পয়েন্টে এসে অপেক্ষা করতে থাকেন। একপর্যায়ে সার সংকটের আশঙ্কায় তারা সড়কে দাঁড়িয়ে শোরগোল শুরু করেন। এতে স্থলবন্দরগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
৬ মিনিট আগে
বাগেরহাটের মোরেলগঞ্জে ধানখেতে কাজ করার সময় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হোগলাপাশা ইউনিয়নের শৌলখালী গ্রামের একটি মাঠে এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবস্থাপনা ও চিকিৎসক সংকট নিয়ে সাংবাদিকের করা ফেসবুক পোস্টের স্ক্রিনশট দিয়ে ওই সাংবাদিককে উদ্দেশ্য করে অশালীন ভাষায় পোস্ট করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে আলোচনা-সমালোচনা...
১ ঘণ্টা আগে