গাইবান্ধায় সহজ শর্তে ঋণের প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়ে রাতারাতি লাপাত্তা হয়েছে ‘তিশা ফাউন্ডেশন’ নামে একটি কথিত এনজিওর কর্মকর্তারা। এতে শতাধিক গ্রাহক দিশেহারা হয়ে পড়েছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, ১০ হাজার টাকা সঞ্চয়ে ১ লাখ এবং ১ লাখ টাকায় ১০ লাখ পর্যন্ত ঋণ দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করে সংস্থাটির কর্মকর্তারা। সহজ শর্তে ঋণ পাওয়ার আশায় গাইবান্ধা সদর উপজেলার প্রায় ২০টি ব্যবসাপ্রতিষ্ঠানসহ শতাধিক গ্রাহক এই প্রতারক চক্রের ফাঁদে পড়েন। নির্ধারিত সময়ে ঋণ নিতে এনজিওর কার্যালয়ে গিয়ে গ্রাহকেরা দেখেন, অফিসে তালা ঝুলছে। কর্মকর্তারাও লাপাত্তা। এর পর থেকেই দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ীরা।
সরেজমিন দেখা যায়, গাইবান্ধা জেলা শহরের সুখশান্তির বাজারে অবস্থিত একটি ভাড়া বাসায় তিশা ফাউন্ডেশন নামে এনজিওর সাইন বোর্ড। কয়েকজন গ্রাহক ঋণের জন্য অফিসে সামনে অপেক্ষা করছেন। কিন্তু অফিসের মূল গেটে তালা ঝুলছেন। গ্রাহকদের দাবি, এখন তাঁদের সঞ্চয়ের টাকা ফেরত দিতে হবে নয়তো ঋণ দিতে হবে।
স্থানীয় ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, ‘বাসাটি তিশা ফাউন্ডেশন ভাড়া নেয় লোন পরিচালনার জন্য। অফিসে চার-পাঁচজন নিয়মিত অফিস করছেন। এখন শুনছি তারা গ্রাহকদের কাছ থেকে লোন দেওয়ার কথা বলে টাকা নিয়ে পালিয়ে গেছে। মানুষ প্রতিদিনই সঞ্চয়ের টাকা জন্য আসছেন। অফিসে তালা ঝোলানো দেখে চলে যাচ্ছেন।’
এ বিষয়ে গাইবান্ধা সদর থানায় অভিযোগ করেছেন গাইবান্ধা শহরের সবুজপাড়ার ভুক্তভোগী ব্যবসায়ী রতন মিয়া। তিনি অভিযোগে উল্লেখ করেন, ‘গাইবান্ধা পৌর এলাকার গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের সুখশান্তির বাজারে অবস্থিত তিশা ফাউন্ডেশন নামের একটি এনজিও থেকে ব্রাঞ্চ ম্যানেজার জসিম মিয়াসহ কর্মকর্তারা এসে ১০ হাজার টাকা সঞ্চয় জমা করলে ১ লাখ টাকা লোন দেওয়ার প্রতিশ্রুতি দিলে আমি তাদের প্রতিষ্ঠানে সঞ্চয়ের জন্য ৯২ হাজার টাকা জমা করি। আমার পরিচিত আরও অনেকেই সেখানে লোন পাওয়ার আশায় সঞ্চয় জমা রাখেন। লোন দেওয়ার তারিখে গিয়ে দেখি, তাদের অফিসে তালা ঝুলছে। সেখানে শত শত গ্রাহকের কাছে জানতে পারি, প্রতারক চক্রটি শুধু আমাদের কাছেই নয়, তারা জেলার বিভিন্ন স্থান থেকে লোন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছে।’

সোমবার সন্ধ্যায় সরেজমিন জানা গেছে, শুধু বেডের বাইরের রোগী নয়; ডায়রিয়া আক্রান্ত শিশু হাসপাতাল থেকে কোনো ওষুধ সরবরাহ পাচ্ছে না। তাদের সব ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে।
৫ মিনিট আগে
চলতি মৌসুমে উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৯ হাজার ২০০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত প্রায় ১৩০ হেক্টর জমির ধান কাটা হয়েছে। নমুনা শস্য কর্তনের তথ্য অনুযায়ী, হেক্টরপ্রতি গড় ফলন হয়েছে প্রায় ৭ দশমিক ৫ টন।
৮ মিনিট আগে
ঘোষিত সূচি অনুযায়ী, ৫ মে থেকে গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপখাস, বৈশাখী, বোম্বাইসহ স্থানীয় জাতের আম পাড়া শুরু হবে। এরপর ১৫ মে থেকে হিমসাগর ও ক্ষীরসাপাত, ২৭ মে ল্যাংড়া এবং ৫ জুন আম্রপালি সংগ্রহের সময় নির্ধারণ করা হয়েছে।
১ ঘণ্টা আগে
আশ্রয়কেন্দ্রের জায়গায় বালু ভরাট করা হয়েছে। মানুষের জন্য তিনতলা ও গবাদিপশুর জন্য একটি একতলা বিল্ডিং হওয়ার কথা ছিল। সেখানে গবাদিপশুর বিল্ডিংয়ের ৪০টি কলাম ওঠানো হয়েছে মাত্র। ছিটিয়ে-ছড়িয়ে আছে নির্মাণকাজে ব্যবহৃত সামগ্রীগুলো।
১ ঘণ্টা আগে