
চট্টগ্রাম নগরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী হিসেবে পুলিশের তালিকাভুক্ত মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
ডেভিড ইমনের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকায়। তাঁর বাবার নাম মো. মুসা।
যশোর পুলিশ সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডেভিড ইমনকে গ্রেপ্তারের লক্ষ্যে জেলার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়। গভীর রাতে ঝিকরগাছা উপজেলার ঝুমঝুমপুর এলাকার একটি চেকপোস্ট থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, এ অভিযানে যশোর ও চট্টগ্রাম জেলা-পুলিশের সদস্যরা যৌথভাবে অংশ নেন।
চট্টগ্রাম জেলা-পুলিশের এক কর্মকর্তা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি নাম প্রকাশ না করার অনুরোধ জানান।
পুলিশের তথ্য অনুযায়ী, ডেভিড ইমনের বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, হত্যাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তিনি ব্যবসায়ী, শিল্পপতি, ডেভেলপার, ইন্টারনেট ও ডিশ ব্যবসায়ী, গার্মেন্টস মালিক এবং খাতুনগঞ্জের আড়তদারদের কাছে চাঁদা দাবি করতেন বলে অভিযোগ রয়েছে। দাবি করা অর্থ না দিলে গুলি, হামলা, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মতো ঘটনায় তাঁর সহযোগীরা জড়িত ছিল বলেও অভিযোগ পুলিশের।
পুলিশের দাবি, চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডে ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর ডেভিড ইমনের নাম আলোচনায় আসে। প্রথমদিকে বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী হিসেবে পরিচিত থাকলেও পরে তিনি নিজস্ব বলয় গড়ে তোলেন।
গ্রেপ্তারের বিষয়টি চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম নিশ্চিত করেছেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩০ মার্চ নগরের বাকলিয়া এলাকায় জোড়া হত্যা এবং একই বছরের ২৩ মে রাতে পতেঙ্গা সমুদ্রসৈকতে ঢাকাইয়া আকবর ও সরোয়ার বাবলা হত্যা মামলাসহ অন্তত সাতটি হত্যা মামলার আসামি ডেভিড ইমন।

যশোরের কেশবপুরে ভেজা গায়ে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রহিম বিশ্বাস (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার সুফলাকাটি ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রহিম বিশ্বাস ওই গ্রামের মৃত হযরত আলীর ছেলে...
১৯ মিনিট আগে
শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ৫ লাখ ২ হাজার ৪২৫ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পানিহাতা এলাকায় এ অভিযান চালানো হয়।
২৯ মিনিট আগে
চাঁদপুরের কচুয়া উপজেলায় স্বামীর শারীরিক নির্যাতনে সালমা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার পর অভিযুক্ত স্বামী মো. মাহমুদুল হাসানকে (৩৫) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ...
৩৩ মিনিট আগে
সাতক্ষীরা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে আব্দুল মাজেদ মোড়ল (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পাটকেলঘাটা থানার শাকদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাজেদ মোড়ল সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকার বাসিন্দা।
১ ঘণ্টা আগে