Ajker Patrika

মসজিদে মিলল জুলাই আন্দোলনে লুট হওয়া পুলিশের অস্ত্র-গুলি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৩০
মসজিদে মিলল জুলাই আন্দোলনে লুট হওয়া পুলিশের অস্ত্র-গুলি
উদ্ধার করা অস্ত্র-গুলি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মসজিদ থেকে একটি ৯ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার দুপুরে আড়াইহাজার পৌরসভার বাজার মসজিদের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে কোরআন রাখার তাকের ওপর থেকে পরিত্যক্ত অবস্থায় এই অস্ত্র উদ্ধার করা হয়।

সূত্র জানায়, মসজিদের মোয়াজ্জিন নাসির উদ্দিন অস্ত্রগুলো দেখতে পেয়ে আড়াইহাজার থানায় নিয়ে গিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেনের কাছে হস্তান্তর করেন।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ৯ এমএম পিস্তলটি ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, কীভাবে অস্ত্র ও গুলি মসজিদে পৌঁছাল এবং এর পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে আড়াইহাজারে যাচ্ছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত