Ajker Patrika

‘পরকীয়া’ সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২: ০১
‘পরকীয়া’ সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বামী গ্রেপ্তার
গ্রেপ্তারকৃত স্বামী মো. মাহমুদুল হাসান। ছবি: সংগৃহীত

চাঁদপুরের কচুয়া উপজেলায় স্বামীর শারীরিক নির্যাতনে সালমা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার পর অভিযুক্ত স্বামী মো. মাহমুদুল হাসানকে (৩৫) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

নিহত সালমা আক্তার উপজেলার কাদলা ইউনিয়নের দেবীপুর গ্রামের মাহমুদুল হাসানের স্ত্রী। ২০২০ সালের মার্চে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়। এই দম্পতির পাঁচ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় ও পরকীয়ার সন্দেহ তুলে সালমাকে প্রায়ই শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন স্বামী মাহমুদুল। ১০ সেপ্টেম্বর বিকেলে পরকীয়া সন্দেহে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে মাহমুদুল তাঁর স্ত্রীকে এলোপাতাড়ি মারধর করেন এবং তলপেটে লাথি মারেন।

পরদিন ১১ সেপ্টেম্বর শুক্রবার তলপেটে তীব্র ব্যথা অনুভব করলে সালমাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২ সেপ্টেম্বর রাত ১১টা ৪৫ মিনিটে তিনি মারা যান।

খবর পেয়ে স্বজনেরা হাসপাতালে পৌঁছে ক্ষোভ প্রকাশ করেন। ঘটনার পর নিহতের মা কুলসুমা বেগম বাদী হয়ে কচুয়া থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. রুবেল সরকার বলেন, প্রাথমিক অনুসন্ধান ও তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে মাহমুদুল হাসানের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত