সাতক্ষীরা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে আব্দুল মাজেদ মোড়ল (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পাটকেলঘাটা থানার শাকদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাজেদ মোড়ল সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকার বাসিন্দা। তিনি পেশায় সুইপার ছিলেন বলে জানা গেছে।
নিহতের ছেলে কালাম মোড়ল ও সালাম মোড়ল জানান, সকালে তাঁদের বাবা কাজের উদ্দেশ্যে বাইসাইকেলে করে পাটকেলঘাটা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে শাকদহ এলাকায় পৌঁছালে ঢাকা থেকে সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাস তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে গেছে।’

যশোরের কেশবপুরে ভেজা গায়ে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রহিম বিশ্বাস (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার সুফলাকাটি ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রহিম বিশ্বাস ওই গ্রামের মৃত হযরত আলীর ছেলে...
৩২ মিনিট আগে
শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ৫ লাখ ২ হাজার ৪২৫ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পানিহাতা এলাকায় এ অভিযান চালানো হয়।
৪১ মিনিট আগে
চাঁদপুরের কচুয়া উপজেলায় স্বামীর শারীরিক নির্যাতনে সালমা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার পর অভিযুক্ত স্বামী মো. মাহমুদুল হাসানকে (৩৫) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ...
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও গত ২৪ ঘণ্টায় পানি বাড়ার গতি উল্লেখযোগ্যভাবে কমেছে। এ সময় পানি বেড়েছে মাত্র ১ সেন্টিমিটার। বন্যায় উপজেলার রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের চরাঞ্চলের ৩৫টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়ায় জরুরি ভিত্তিতে ১৮ টন চাল ও শুকনা খাবারের জন্য ২ লাখ...
১ ঘণ্টা আগে