
মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকায় পরিত্যক্ত কারখানার গোডাউনে ১৩টি ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাতের অভিযোগে নয়জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত একজনকে এক বছর ও আটজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

শ্রীলঙ্কায় ২০১৯ সালের ইস্টার সানডে বোমা হামলার ঘটনায় দীর্ঘ পাঁচ বছর ধরে চলা বিচার শেষে ১৫ আসামিকে ২০০ থেকে ২৬০ বছর পর্যন্ত কারাদণ্ড দিয়েছেন দেশটির উচ্চ আদালত। কলম্বোর স্থায়ী হাইকোর্ট ট্রায়াল-অ্যাট-বারে তিন বিচারকের বেঞ্চ এই রায় ঘোষণা করেছেন।

নওগাঁর বদলগাছীতে সরকারি অর্পিত (ভিপি) জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মাসুদ রানা (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ১৫ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন নিহত ব্যক্তির ছোট ভাই রিফাত হোসেন। মামলার ১৫ নম্বর আসামি করা হয়েছে স্থানীয় এক সাংবাদিককে। তবে ওই সাংবাদিকের দাবি, সংঘর্ষের সময় তিনি ঘটনাস্থ

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগ। সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর গুলশান-২ এলাকার ৪৩ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।