
শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ৫ লাখ ২ হাজার ৪২৫ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পানিহাতা এলাকায় এ অভিযান চালানো হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজিবি জানায়, চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় ওষুধ পাচারের চেষ্টা করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার ভোর ৪টা ৫০ মিনিটে পানিহাতা এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করা হয়। জব্দ করা ওষুধের মূল্য ৫ লাখ ২ হাজার ৪২৫ টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ বলেন, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দিন-রাত দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

সিরাজগঞ্জের কাজীপুরে বালুবাহী ট্রাকের চাপায় নূর জাহান বেগম (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার শিমুলদাইড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নূর জাহান বেগম ওই এলাকার রুস্তম আলী মণ্ডলের স্ত্রী।
২১ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে বসতঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সুজন শেখ (২৩) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের হোচলা গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
২৩ মিনিট আগে
যশোরের কেশবপুরে ভেজা গায়ে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রহিম বিশ্বাস (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার সুফলাকাটি ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রহিম বিশ্বাস ওই গ্রামের মৃত হযরত আলীর ছেলে...
১ ঘণ্টা আগে
চাঁদপুরের কচুয়া উপজেলায় স্বামীর শারীরিক নির্যাতনে সালমা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার পর অভিযুক্ত স্বামী মো. মাহমুদুল হাসানকে (৩৫) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ...
১ ঘণ্টা আগে