
চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। উপজেলার অলিমিয়াহাট বাজারে একটি ফলের দোকানের ভেতর আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মুজিবুর রহমান (৫০)। তিনি উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আনজু পিতার বাড়ির প্রয়াত আব্দুল মোনাফের ছেলে। তিনি ইউনিয়ন যুবদলের কর্মী এবং রাউজানের নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।
পারিবারিক সূত্র বলেছে, নিহত মুজিবুর রহমানের দুই ছেলে রয়েছে। বড় ছেলে মানসিক সমস্যায় ভুগছেন আর ছোট ছেলে প্রবাসে আছেন। পেশায় মুজিবুর ঘটক ছিলেন।
স্থানীয় সূত্র বলেছে, মুজিবুর আজ সন্ধ্যায় ইফতারের পর অলিমিয়াহাটের মফিজ সওদাগরের ফলের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাঁকে গুলি করে পালিয়ে যায়। তবে কারা গুলি করেছে, তা জানা যায়নি।
নিহত মুজিবুরের স্ত্রী শাহানাজ বেগম বলেন, ‘ইফতারের পর বাসা থেকে বের হয়েছিল। পরে শুনতে পাই, আমার স্বামীকে তিনটা গুলি করেছে দুর্বৃত্তরা। আমি হাসপাতালে এসে দেখি, তিনি আর বেঁচে নেই।’
মুজিবুরের বড় ভাই আব্দুল আজিজ বলেন, ‘আমরা জানতে পেরেছি, ইফতারের আগে একটি চায়ের দোকানে তার (মুজিবুর) সঙ্গে কিছু যুবকের ঝগড়া হয়েছে। ধারণা করছি, ঘটনাটি তারাই ঘটিয়েছে।’
রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা হাবিবুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই মুজিবুরের মৃত্যু হয়েছে। তাঁর শরীরে তিনটি গুলির আঘাতের ক্ষত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বেলায়েত হোসেন বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানাব।’
আরও পড়ুন—

রাজধানী ঢাকাসহ সারা দেশ গত বছরের ২১ নভেম্বর কেঁপে উঠেছিল ভূমিকম্পে। সেদিন ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। সেই দিনের ভূমিকম্পে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ১৪টি বহুতল ভবনে ফাটল দেখা যায় ও হেলে পড়ে। এর মধ্যে চৌধুরীবাড়ী সৈয়দপাড়া এলাকার ‘বকাউল ভিলা’ নামে একটি পাঁচতলা ভবনও আছে। ভবনটি হেলে পড়ার পরও ঝুঁক
৩৪ মিনিট আগে
রাজধানীর হাতিরঝিল থানার পশ্চিম উলন এলাকায় নির্মাণাধীন একটি ভবনের লিফটের ফাঁকা স্থানে জমে থাকা পানিতে পড়ে তাহেদী (৮) নামের এক শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বুধবার রাতে থানা ঘেরাও করে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে স্থানীয়রা।
১ ঘণ্টা আগে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভার হাটবাজার ইজারার টেন্ডার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
সোনাগাজীতে ইয়াকুব নবী তারেক (২৬) নামের এক যুবককে ডেকে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার উপজেলার বগাদানা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গুনক গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে