
রাজধানী ঢাকাসহ সারা দেশ গত বছরের ২১ নভেম্বর কেঁপে উঠেছিল ভূমিকম্পে। সেদিন ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। সেই দিনের ভূমিকম্পে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ১৪টি বহুতল ভবনে ফাটল দেখা যায় ও হেলে পড়ে। এর মধ্যে চৌধুরীবাড়ী সৈয়দপাড়া এলাকার ‘বকাউল ভিলা’ নামে একটি পাঁচতলা ভবনও আছে। ভবনটি হেলে পড়ার পরও ঝুঁকি নিয়ে এখনো বসবাস করছে মানুষ।
গতকাল বুধবার সরেজমিনে দেখা যায়, ৮ নং ওয়ার্ডের বকাউল ভিলা নামের ভবনটির এক পাশ দৃশ্যমানভাবে হেলে আছে আরেকটি ভবনের ওপর। এ ছাড়া ভবনের নিচতলার পিলার ও আশপাশের মাটিতে বড় বড় ফাটল দেখা গেছে। এ ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে কোনো নোটিশ বা সতর্কতামূলক ব্যারিকেড এখনো দেখা যায়নি।
অভিযোগ রয়েছে, ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও প্রশাসনের নজরদারির বাইরে রয়েছে। ফলে ভাড়াটেরা আতঙ্কের মধ্যেই সেখানে বসবাস করছেন। অনেকেই জানান, বিকল্প বাসস্থানের অভাব ও আর্থিক সীমাবদ্ধতার কারণে তাঁরা স্থানত্যাগ করতে পারছেন না। এলাকাবাসীর দাবি, ভবনটির প্রকৌশলগত পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক, যাতে কোনো দুর্ঘটনা ঘটার আগেই ঝুঁকি এড়ানো যায়।
হেলে পড়া ভবনের মালিক মানিক বকাউল হেলে পড়া এবং ফাটলের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘ভবনটি পরিকল্পনা অনুযায়ী নির্মাণ করা হয়েছে। এটার ডিজাইন এ রকম। পাশের বাড়িটা আমার আত্মীয়ের। সে একটু ছাদ বাড়িয়েছে, আমি একটু বাড়িয়েছি, তাই এ রকম লাগে এবং বসবাসে কোনো সমস্যা হচ্ছে না।’
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। রাজউকের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল বারিক বলেন, ‘আমি ভূমিকম্পের ওই সময় এই থানা এলাকায় ছিলাম না। তাই আমি এই বিষয়ে কিছু বলতে পারছি না। তবে খবর নিয়ে বিষয়টি দেখছি।’

খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের জামাতা ব্যবসায়ী কাজী নিজাম উদ্দিন সুজন (৩৫) ৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাঁকে উদ্ধারের দাবি জানিয়ে আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলন করেছে তাঁর পরিবার।
৬ মিনিট আগে
রাজধানীর রায়েরবাজার এলাকায় শাহরিয়ার শারমিন বিন্তি (১৪) নামের এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ বুধবার রাত ৯টার দিকে হাজারীবাগের রায়েরবাজার এলাকায় তাদের বাসার সামনে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক রাত সোয়া ১০টার দিকে...
৩৩ মিনিট আগে
বরগুনার পাথরঘাটা উপজেলায় গভীর সমুদ্রে মাছ ধরার একটি ট্রলারের ইঞ্জিন চুরির অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জসীম উদ্দীন মৃধার বিরুদ্ধে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে পাথরঘাটা পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের তালতলা বাসস্ট্যান্ড এলাকার...
৩৬ মিনিট আগে
ভোট গ্রহণের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও ঝিনাইদহে থামছে না নির্বাচন-পরবর্তী সহিংসতা। ঝিনাইদহ-৪ আসনের সদর উপজেলার ফুরসুন্ধি ইউনিয়নের কয়েকটি গ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে বাড়ি ও দোকানপাট ভাঙচুর এবং পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে।
৩৯ মিনিট আগে