
রাঙামাটির কাপ্তাইয়ের সীতা পাহাড় এলাকায় হারিয়ে যাওয়া চার পর্যটককে উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিস, বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের যৌথ অভিযানে তাঁদের সুস্থ ও নিরাপদে উদ্ধার করা হয়।
কাপ্তাই বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান জানান, সকালে চট্টগ্রাম থেকে চার পর্যটক কাপ্তাইয়ের বালুচর এলাকা দিয়ে কর্ণফুলী নদী পার হয়ে সীতাপাহাড়ে ওঠেন। বৃষ্টির কারণে পাহাড়ি পথ পিচ্ছিল হয়ে যায়। সন্ধ্যা নেমে আসায় পর্যটকেরা পথ হারিয়ে ফেলেন।
বিষয়টি জানার পর ফায়ার সার্ভিস, বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চারজনকে নিরাপদে উদ্ধার করা হয়।
কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, কাপ্তাইয়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে পর্যটকেরা আসেন। তবে অনেক পর্যটক স্থানীয় গাইড ছাড়া কর্ণফুলী নদী, কাপ্তাই লেক ও দুর্গম পাহাড়ি এলাকায় চলাচল করেন।
স্থানীয়দের ভাষ্য, এ কারণে পথ হারানো, পাহাড় ও পানিতে দুর্ঘটনা এবং বন্য প্রাণীর মুখোমুখি হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।
কাপ্তাইয়ের বালুচর, সীতাপাহাড় ও ব্যাঙছড়িসহ বিভিন্ন এলাকায় হাতির চলাচল ও অবস্থান রয়েছে বলে জানান স্থানীয়রা। এসব এলাকায় বন বিভাগের পক্ষ থেকে সতর্কতামূলক সাইনবোর্ড ও বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রশাসন ও বন বিভাগের পক্ষ থেকে পর্যটকদের ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ না করার জন্য সতর্ক করা হলেও অনেকে তা উপেক্ষা করেন বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়রা দুর্গম পাহাড়ি এলাকায় ভ্রমণের সময় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। বৃষ্টির সময় পিচ্ছিল পাহাড়ি পথে চলাচল এবং বিকেল ৫টার পর ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা বা নির্জন বনাঞ্চলে প্রবেশ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন তাঁরা।
স্থানীয়দের পরামর্শ, অপরিচিত পাহাড়ি এলাকায় স্থানীয় গাইড ছাড়া যাওয়া উচিত নয়। হাতির চলাচল বা অবস্থানের এলাকায় প্রবেশ না করা, বন বিভাগের সাইনবোর্ড ও নির্দেশনা মেনে চলা, নৌভ্রমণের সময় প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া এবং মুঠোফোনে পর্যাপ্ত চার্জ রাখার কথাও বলা হয়েছে।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম বলেন, ‘জায়গাটি ঘন জঙ্গল। এখানে হাতিসহ বিভিন্ন প্রাণী বিচরণ করে। পর্যাপ্ত আলো নেই। এই পথ দিয়ে যাওয়া উচিত হয় নাই।’ তিনি আরও বলেন, কোনো পর্যটক পথ হারিয়ে ফেললে যেন আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থান করে দ্রুত ফায়ার সার্ভিস, বন বিভাগ বা স্থানীয় প্রশাসনের সহায়তা নেন।
স্থানীয়দের প্রত্যাশা, কাপ্তাইয়ের পর্যটনকেন্দ্রগুলোতে নিরাপত্তা নির্দেশনা, স্থানীয় গাইডের ব্যবস্থা এবং ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ নিয়ন্ত্রণ জোরদার করা হলে এ ধরনের ঘটনা কমবে।

রাজধানীর যানজট নিরসনে উল্লেখযোগ্য ভূমিকা রাখা হাতিরঝিল প্রকল্প একই সঙ্গে দারুণ দৃষ্টিনন্দন। নগরবাসীর অবসর বিনোদনের অন্যতম গন্তব্য। কিন্তু প্রকল্পটি যার নামে, সেই হাতিরঝিলের পানিতে অসহনীয় দুর্গন্ধের ভোগান্তি কমছে না। বিশাল এই জলাশয়ের পানি শোধনে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে নেওয়া একটি প্রকল্প পরে বন্ধ হয়ে
৩ ঘণ্টা আগে
চট্টগ্রামে আন্তর্জাতিক সাইবার স্ক্যামার চক্রের সন্ধান পেয়ে তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশের কাউন্টার টেররিজম বিভাগ। পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিককে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের পর তদন্তে উঠে এসেছে বাংলাদেশ-তাইওয়ানের যৌথ উদ্যোগে পরিচালিত বহুজাতিক ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান গোল্ডেন সন লিমিটেডের
৩ ঘণ্টা আগে
চাঁদপুর সদরের বহরিয়া বাজার ও হরিণা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ, চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, মূল্যতালিকা না রাখা এবং মেয়াদবিহীন পণ্য বিক্রির দায়ে এসব জরিমানা করা হয়।
৩ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জলসিঁড়ি শাখায় স্কুলবাসের চাকায় পিষ্ট হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার শায়নের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে স্কুল ছুটির পর বাসে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে...
৩ ঘণ্টা আগে