পাহাড়ি ঢল

ঋণ নিয়ে আগাম সবজি চাষ, পাহাড়ি ঢলে ফসল হারালেন ফটিকছড়ির কৃষকেরা
চট্টগ্রামের ফটিকছড়িতে দুই দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কাঞ্চননগর থেকে পাইন্দংয়ের বেড়াজালী পর্যন্ত প্রায় ১০০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক শ কৃষক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিস। অনেক জমিতে ২ থেকে ৩ ফুট পর্যন্ত বালি জমেছে।

সাজেকে পাহাড়ি দুই গ্রুপের গোলাগুলি: ঘরের ভেতরে থাকা শিশু গুলিবিদ্ধ
রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের মাচালং এলাকায় জেএসএস ও ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের সংঘাতের মধ্যে ঘরে থাকা আট বছর বয়সী কস্মিকা ত্রিপুরা গুলিবিদ্ধ হয়েছে। তাকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

হাওরে গোখাদ্যের তীব্র সংকট, বিপাকে কৃষক
সুনামগঞ্জের হাওরাঞ্চলে বোরো মৌসুমে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ধান ক্ষতিগ্রস্ত হওয়ায় গবাদিপশুর খাদ্যের তীব্র সংকটে পড়েছেন কৃষকেরা। তাঁরা বন্যার মধ্যে কোনোমতে ধান কেটে ঘরে তুলতে পারলেও খড় তুলতে পারেননি। ফলে গরু-মহিষের খাদ্যের জোগান নিয়ে কৃষকেরা বিপাকে পড়েছেন।

কাপ্তাই হ্রদে পানি বেড়ে ডুবে গেছে ঝুলন্ত সেতু, চলাচলে নিষেধাজ্ঞা
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় রাঙামাটির ঝুলন্ত সেতু পানিতে ডুবে গেছে। পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে সেতুটিতে চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে পর্যটন কর্তৃপক্ষ।












