Ajker Patrika

১৬ ডিসেম্বর ঘিরে যেভাবে ছুটি নিতে পারবেন টানা ৪ দিন

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১৯: ০৪
১৬ ডিসেম্বর ঘিরে যেভাবে ছুটি নিতে পারবেন টানা ৪ দিন
প্রতীকী ছবিটি এআই দিয়ে তৈরি

আর কয়েক দিন পরই বছরের শেষ মাস ডিসেম্বর। সন্তানের বার্ষিক পরীক্ষা শেষ, তাই পরিবার নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন? কিংবা কাজের ব্যস্ততা থেকে একটু বিরতি নিয়ে কাটাতে চান কয়েকটা দিন? ছুটির হিসাবটা একটু মিলিয়ে নিলেই পেয়ে যেতে পারেন লম্বা অবকাশ। মহান বিজয় দিবসের ছুটির সঙ্গে শুধু এক দিনের ছুটি যোগ করলেই মিলবে টানা চার দিনের ছুটি।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পড়েছে বুধবার। পরদিন ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার এক দিনের ছুটি নিতে পারলে এর সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হবে। ফলে ১৬ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হবে।

অর্থাৎ, বুধবার মহান বিজয় দিবসের ছুটি দিয়ে শুরু হবে এই অবকাশ। এরপর বৃহস্পতিবার ব্যক্তিগত বা নৈমিত্তিক ছুটি নিতে পারলে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিন সময় পাওয়া যাবে। এই সময়ে পরিবার নিয়ে বেড়ানো, দূরে কোথাও ঘুরতে যাওয়া কিংবা কাজের ব্যস্ততা থেকে বিরতি নিয়ে বিশ্রামের পরিকল্পনা করতে পারেন চাকরিজীবীরা।

তবে টানা চার দিনের ছুটির এই সুযোগ সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। যেসব সরকারি চাকরিজীবীর কর্মস্থলে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি, তাঁরা ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার এক দিনের ছুটি নিতে পারলে এই অবকাশ পাবেন। অন্যদিকে, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের ক্ষেত্রে ছুটির বিষয়টি নির্ভর করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব নীতিমালা ও কর্তৃপক্ষের অনুমোদনের ওপর। কারণ, সব বেসরকারি প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার দুই দিন সাপ্তাহিক ছুটি থাকে না। ফলে এসব প্রতিষ্ঠানের কর্মীদের জন্য টানা চার দিনের ছুটির সুযোগও এক রকম নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত