
রাজধানীর গুলশানের একটি বাড়িতে গতকাল মঙ্গলবার মধ্যরাতে দরজা ভেঙে ঢুকে পড়েন শতাধিক ব্যক্তি। বাড়িটি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের বলে দাবি করেন তাঁরা। ওই বাড়িতে গণ–অভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যাকারীরা আশ্রয় নিয়েছে এবং অবৈধ অস্ত্র লুকানো আছে—এমন তথ্যের ভিত্তিতে ‘তল্লাশি’ করতে ঢুকেছেন বলে জানান তাঁরা। ঘণ্টাখানেক তল্লাশি চলার পর রাত দেড়টার দিকে ঘটনাস্থলে হাজির হন সেনা সদস্যরা।
আজ বুধবার ভোরে গুলশান থানার এক উপপরিদর্শক (এসআই) আজকের পত্রিকা’কে জানান, গুলশানে তানভীর ইমামের বাড়ি সন্দেহে অবৈধ টাকা, অস্ত্র ও আওয়ামী লীগের দোসরদের লুকিয়ে থাকার অভিযোগে রাত ১২টার দিকে ‘ছাত্র’ পরিচয়ে কিছু ব্যক্তি মিছিল নিয়ে ওই বাড়িতে ঢুকে পড়েন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
তিনি আরও জানান, বাড়িটির সবকিছু তছনছ করা হয়েছে। বাসায় তেমন কিছুই পাওয়া যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এখনো কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।
গতকাল মধ্যরাতে রাজধানীর গুলশান-২-এ শাহাবুদ্দিন পার্কের পাশের বাড়িটির সামনে বিপুলসংখ্যক লোক জড়ো হয়। পরে ওই বাড়িতে প্রবেশ করে তল্লাশি চালায় তারা। দরজা ভেঙে ঢুকে পড়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, ‘আওয়ামী লীগের দালাল’ স্লোগান দিয়ে দরজা ভেঙে কিছু লোক বাসাটিতে ঢুকছে। তারা আলমারি, জুতার বাক্স, বিছানাপত্র সব ওলটপালট ও তছনছ করে। এ সময় সেখানে পুলিশ সদস্য থাকলেও তাদের কোনো তৎপরতা দেখা যায়নি।
তানভীর ইমাম শেখ হাসিনার সাবেক রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে। সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে আওয়ামী লীগের মনোনয়নে দশম ও একাদশ সংসদে তিনি এমপি হয়েছিলেন। তবে দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্যান্য মন্ত্রী ও সংসদ সদস্যদের মতো তানভীর ইমাম ও তাঁর পরিবারের দুর্নীতি অনুসন্ধানে নামে দুদক। গত বছরের ৮ অক্টোবর দুদকের আবেদনে তানভীর ও তাঁর স্ত্রী মাহিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। এরপর গত ১৯ ফেব্রুয়ারি এই দম্পতি এবং তাঁদের মেয়ের ৬৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। তানভীর ইমাম, তাঁর স্ত্রী মাহিন ইমাম ও মেয়ে মানিজা ইসমত ইমামের নামে থাকা এসব হিসাবে ২০ কোটি ২৯ লাখ ৭৯ হাজার টাকা রয়েছে। এ ছাড়া তাঁদের নামে থাকা স্থাবর সম্পদ জব্দের আদেশও দিয়েছেন আদালত।
আরও খবর পড়ুন:

ঝালকাঠির সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতার ফুলেল শুভেচ্ছা ঘিরে বিতর্কের জেরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুর রহিম মিয়াকে ‘অবাঞ্ছিত’...
২ মিনিট আগে
চলনবিল অঞ্চলে পাট কাটা শেষ না হতেই পুরোদমে শুরু হয়েছে আমন ধান রোপণ। মাঠে মাঠে এখন কৃষকদের ব্যস্ততা তুঙ্গে। কাটা পাটের ফাঁকা জমিতে মই দিয়ে জমি প্রস্তুত করা হচ্ছে। বীজতলা থেকে চারা তুলে মূল জমিতে রোপণের কাজ চলছে পুরোদমে। টানা বৃষ্টি উপেক্ষা করেই কৃষকেরা আমন রোপণে ব্যস্ত সময় পার করছেন।
১ ঘণ্টা আগে
জামালপুরের মাদারগঞ্জে ৮০টি ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার কড়ইচড়া ইউনিয়নের পশ্চিম নলছিয়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়...
১ ঘণ্টা আগে
সাতক্ষীরায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ পরিবারের সদস্য ও আহতদের মধ্যে সম্মাননা ও উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে রাজনৈতিক নেতাদের মঞ্চে আমন্ত্রণ না জানানোকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতারা সভাস্থল ত্যাগ করেছেন।
২ ঘণ্টা আগে