
মাগুরায় একটি ভোটকেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে মাগুরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ছোটফালিয়া মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে মাগুরা জেলার ৩০১টি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদের নির্দেশনায় মঙ্গলবার বিকেল ৪টার দিকে ছোটফালিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে দুটি সিসিটিভি ক্যামেরা বসানো হয়। তবে স্থাপনের তিন ঘণ্টার মধ্যেই একটি ক্যামেরা ভেঙে ফেলা হয়।
সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, এক ব্যক্তি বাঁশ দিয়ে আঘাত করে ক্যামেরাটি ভাঙচুর করেন। তবে আলোর স্বল্পতার কারণে তাঁর মুখ শনাক্ত করা সম্ভব হয়নি। ক্যামেরা ভাঙার ১০-১৫ মিনিট পর কয়েকজন যুবককে ওই এলাকায় অবস্থান করতে দেখা যায়। সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, তাঁদের মধ্য থেকে কেউ এই ঘটনায় জড়িত থাকতে পারে।
প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক নির্বাচনের কার্যক্রম আরও সঠিক ও স্বচ্ছভাবে তদারকি করার লক্ষ্যে ২০ তারিখে আমার বিদ্যালয়ের রাস্তা এবং খেলার মাঠ কাভারেজের জন্য দুটি সিসি ক্যামেরা স্থাপন করি। কিন্তু রাতেই ক্যামেরা ভাঙচুর হওয়ায় বিদ্যালয়ের নিরাপত্তা ও নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষকদের জানানো হয়েছে। স্থানীয় ছয় ছেলেকে শনাক্ত করেছি। এটি নিয়েই আমরা সামনের দিকে এগোচ্ছি। এ বিষয়ে আমরা একটি জিডি প্রস্তুত করেছি। যেহেতু তাৎক্ষণিক কোনো পদক্ষেপ গ্রহণ করিনি; সিসি ক্যামেরা দেখে পুরোপুরি দোষীদের শনাক্ত করে জিডি অথবা মামলা করব।’
বিদ্যালয়ের নৈশপ্রহরী আফজাল হোসেন বলেন, রাতে খাবার খেয়ে বিদ্যালয়ে ফিরে এসে তিনি কয়েকজন যুবককে এলাকায় ঘোরাফেরা করতে দেখেছেন। সকালে উঠে ক্যামেরা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে কর্তৃপক্ষকে বিষয়টি জানান।
স্থানীয় বাসিন্দাদের ধারণা, সন্ধ্যার পর বিদ্যালয়ের আশপাশে মাদকসেবীদের আনাগোনা বাড়ে। তাঁদের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

সৌদি আরবে গাড়িচাপায় ময়মনসিংহের গফরগাঁওয়ের জাহাঙ্গীর আলম (২৭) নামে প্রবাসী যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার (৯ মে) রাতে নিহত যুবককের ছোট ভাই আলমগীর হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
১৯ মিনিট আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথমবারের মতো তিন সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জাতীয় ছাত্রশক্তি। কমিটিতে আহ্বায়ক মনোনীত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহাথির এবং সদস্য সচিব একই শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের মো. ইসমাইল।
২৯ মিনিট আগে
জেলা প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে কুড়িগ্রাম সদরে গুচ্ছগ্রামের বন্দোবস্তকৃত জমিসহ খাস জমি ব্যক্তিমালিকানায় নামজারি করে দেওয়ার অভিযোগ উঠেছে সহকারী কমিশনার (এসি ল্যান্ড) আরিফুল ইসলামের বিরুদ্ধে।
৫ ঘণ্টা আগে
বগুড়ার আদমদীঘি উপজেলার চাপাপুর-নশরতপুর ভায়া বিহিগ্রাম সড়কটির সংস্কারের কাজ ছয় মাসে শেষ হওয়ার কথা থাকলেও তা দুই বছরেও শেষ হয়নি। ফলে সড়ক দিয়ে চলাচল করা ১০ গ্রামের মানুষ ভোগান্তি পোহাচ্ছে। সেই সঙ্গে সড়কের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলেছেন এলাকাবাসী।
৬ ঘণ্টা আগে