
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়ানোর ঘটনা ঘটেছে।
নুরুল ইসলাম বুলবুল হলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমির। তাঁর অভিযোগ, প্রতিপক্ষ প্রার্থীর কর্মী, সমর্থকেরাই তাঁর ব্যানার পোস্টার নষ্ট করেছেন। প্রচারণার প্রথম দিনেই এমন ঘটনা নির্বাচনী পরিবেশকে বিঘ্নিত করবে বলে মনে করেন তিনি।
নুরুল ইসলাম বুলবুল বলেন, ‘সকালে আমার নির্বাচনী বিভিন্ন এলাকায় ফেস্টুন পোড়ানো ও ছিঁড়ে ফেলা দেখতে পেয়েছেন কর্মী-সমর্থকেরা। ধারণা করা হচ্ছে, রাতের অন্ধকারে প্রতিপক্ষ প্রার্থীর লোকজন এমন ঘৃণিত কাজ করেছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
জামায়াত প্রার্থী বলেন, ‘ব্যানার, ফেস্টুন ছিঁড়ে, পুড়িয়ে দাঁড়িপাল্লার বিজয়কে আটকে রাখা যাবে না। আমরা এ ঘটনায় নিজেদের কর্মী-সমর্থকদের ধৈর্য ধারণ করতে বলেছি। আশা করছি, প্রতিপক্ষ প্রার্থী তাঁর কর্মী-সমর্থকদের এমন কাজের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। পাশাপাশি রিটার্নিং কর্মকর্তাকেও এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।’
জানতে চাইলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের মুখপাত্র অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হোসেন তরফদার বলেন, ‘এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে মোট পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন বিএনপির মনোনীত প্রার্থী সাবেক এমপি হারুনুর রশীদ, জামায়াত মনোনীত প্রার্থী ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল, গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মো. শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের প্রার্থী মনিরুল ইসলাম এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) মো. ফজলুর ইসলাম খাঁন।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ৪৭৯। তাঁদের মধ্যে নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ৮২৯ জন এবং পুরুষ ভোটার ২ লাখ ৩৬ হাজার ৬৫০ জন।

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তার ভয়াল গ্রাসে প্রতিনিয়ত ঘরবাড়ি হারাচ্ছেন নদীপাড়ের মানুষেরা। গত ৭২ ঘণ্টায় তিস্তা নদীর আকস্মিক ভাঙনে বিলীন হয়ে গেছে ৮৩টি পরিবারের বসতভিটা। এর মধ্যে ১২টি পরিবারের অন্তত সাতটি টিনের ঘর পুরোপুরি নদীতে তলিয়ে গেছে এবং কয়েকটি ঘরের আংশিক নদীতে চলে গেছে।
২২ মিনিট আগে
জীবিকার তাগিদে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ৩৩ বছরে নিখোঁজ বরগুনার পাথরঘাটার ১৯২ জেলে। ঝড়, জলোচ্ছ্বাস, উত্তাল ঢেউ ও বৈরী আবহাওয়ার কবলে ট্রলারডুবির পাশাপাশি গভীর সমুদ্রে যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতাও বাড়াচ্ছে এ ঝুঁকি। অনেকের পরিবার এখনো স্বজনের অপেক্ষায়।
৩৭ মিনিট আগে
বগুড়া জেলা পুলিশের বিভিন্ন বিল-ভাউচারে জালিয়াতি করে কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ উঠেছে। প্রাথমিক অনুসন্ধানে এ ঘটনায় জেলা পুলিশের ছয় সদস্য, একজন সিভিল কর্মচারী ও জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের এক কর্মকর্তাসহ আটজনের সম্পৃক্ততা পেয়েছে জেলা পুলিশ।
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজের চার দিন পর হাসনা খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার গোবিন্দগুনিয়া এলাকার জিকে (গঙ্গা-কপোতাক্ষ) খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারের সময় তাঁর কোমরে বালুর বস্তা বাঁধা ছিল...
৩ ঘণ্টা আগে